সংবাদ শিরোনাম:

দেশের গণতন্ত্র রক্ষায় জনগণের ভূমিকা গুরুত্বপূর্ণ: তারেক রহমান

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:56:23 pm, Monday, 8 September 2025
  • 21 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘জনগণই বিএনপির শক্তি। জনগণকে ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে’। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁওয়ে দলের দ্বিবার্ষিক সম্মেলনে তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ বক্তব্য দেন।

তারেক রহমান বলেন, ‘বিগত ১৫ বছরের আওয়ামী সরকার দেশে গণতন্ত্রকে ধ্বংস করেছে। বিরোধী দলের নেতাকর্মীদের গুম, খুন ও গায়েবি মামলার মাধ্যমে দমন করেছে। দেশের তিন কোটি নতুন ভোটার ভোট দিতে পারেনি। ফলে নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে।’

তিনি অভিযোগ করেন, ‘সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য শিশু, শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে হত্যা করেছে। দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও কর্মসংস্থানসহ সব খাত নষ্ট হয়েছে। মেগাপ্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে।’

তারেক বলেন, ‘গণতন্ত্রে মতের ভিন্নতা স্বাভাবিক। রাজনৈতিক দলগুলো জনগণের কাছে তাদের নীতি, চিন্তা ও কর্মপরিকল্পনা তুলে ধরবে। জনগণ চূড়ান্তভাবে ঠিক করবে কে দেশ পরিচালনা করবে। যদি দলগুলো জনগণকে বাদ দিয়ে সিদ্ধান্ত নেয়, দেশে অরাজকতা সৃষ্টি হবে।’

তিনি আরও উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের রিফর্ম কমিটিতে বিভিন্ন গণতান্ত্রিক দল অংশ নিয়েছে। কিছু বিষয়ে একমত, কিছু বিষয়ে ভিন্নতা আছে। গণতন্ত্রে এই ভিন্নতা স্বাভাবিক।

তারেক বলেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না। বিএনপি দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থান পুনর্গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।’

দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু উপস্থিত ছিলেন। জেলার ৮০৮ জন কাউন্সিলর ভোটে জেলা নেতৃত্ব নির্বাচন করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

দেশের গণতন্ত্র রক্ষায় জনগণের ভূমিকা গুরুত্বপূর্ণ: তারেক রহমান

প্রকাশের সময় : 09:56:23 pm, Monday, 8 September 2025