সংবাদ শিরোনাম:

শহীদ জিয়ার আদর্শে গণতন্ত্র পুনঃপ্রবর্তন করা হয়েছে: তারেক রহমান

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:22:57 pm, Monday, 1 September 2025
  • 16 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি সর্বদা অতন্দ্র প্রহরীর মতো কাজ করছে। রোববার (৩১ আগস্ট) দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেসবুকে প্রকাশিত বক্তব্যে তিনি দলের আদর্শ ও গণতান্ত্রিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, জাতীয়তাবাদী আদর্শের ভিত্তিতে শহীদ জিয়াউর রহমান ১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠা করেন। তার লক্ষ্য ছিল দেশের সার্বভৌমত্ব রক্ষা ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা। তিনি আরও উল্লেখ করেন, স্বাধীনতার পর একদলীয় বাকশাল ব্যবস্থা কায়েমের ফলে গণতন্ত্র হুমকির মুখে পড়ে। তৎকালীন শাসকগোষ্ঠীর শাসনকালে সহিংসতা ও রাজনৈতিক হত্যাকাণ্ড সাধারণ ঘটনা হয়ে ওঠে, যার ফলে ১০ লাখ মানুষ মারা যায়।

তারেক রহমান বলেন, শহীদ জিয়াউর রহমান ক্ষমতায় এসে গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেন এবং দেশের নাগরিক স্বাধীনতা নিশ্চিত করেন। বিএনপি বিগত ৪৭ বছরে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে দেশের কল্যাণে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। দলের নেতাকর্মীরা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। ৮০-এর দশকে সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিএনপির নেতৃত্বের ভূমিকাও উল্লেখযোগ্য।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ১৯৯১ সালে বিএনপি সরকার পরিচালনার সময় সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করে। দল দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প ও বানিজ্যে যুগান্তকারী অগ্রগতি করেছে।

তারেক রহমান আরও বলেন, জনগণের অধিকার রক্ষা, স্বাধীনতা সংরক্ষণ এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য। তিনি আশা প্রকাশ করেন, বিএনপি ভবিষ্যতেও দেশের কল্যাণ, গণতন্ত্র রক্ষা এবং সার্বভৌমত্ব সংরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, সুশাসন ও ন্যায়বিচার নিশ্চিত করা অপরিহার্য। দলের নেতাকর্মীরা এই লক্ষ্য বাস্তবায়নে জীবন উৎসর্গ করতে প্রস্তুত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

শহীদ জিয়ার আদর্শে গণতন্ত্র পুনঃপ্রবর্তন করা হয়েছে: তারেক রহমান

প্রকাশের সময় : 09:22:57 pm, Monday, 1 September 2025