সংবাদ শিরোনাম:

নতুন সংসদীয় সীমানা প্রকাশ করলো নির্বাচন কমিশন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:36:13 pm, Thursday, 4 September 2025
  • 16 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত সীমানা তালিকা প্রকাশ করেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। নতুন সীমানার ভিত্তিতে নির্বাচনী আসনগুলো নির্ধারিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক তালিকায় প্রকাশিত নির্বাচনী এলাকার ওপর প্রাপ্ত দাবি, আপত্তি, সুপারিশ ও মতামত পর্যালোচনা করা হয়েছে। শুনানিকালে উত্থাপিত তথ্য ও যুক্তিতর্ক বিবেচনা করে ৩০০ আসনের চূড়ান্ত সীমানা নির্ধারণ করা হয়েছে।

কমিশন জানায়, নতুন সীমানা অনুযায়ী নির্বাচনের কার্যক্রম পরিচালনা করা হবে এবং ভোটারদের স্বচ্ছ ও সুষ্ঠু ভোটাধিকার নিশ্চিত করা হবে।

নির্বাচন বিশেষজ্ঞরা মনে করছেন, সীমানা পুনঃনির্ধারণ প্রক্রিয়া নির্বাচনকে আরও নিরপেক্ষ ও সমতা ভিত্তিক করতে সহায়তা করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নতুন সংসদীয় সীমানা প্রকাশ করলো নির্বাচন কমিশন

প্রকাশের সময় : 10:36:13 pm, Thursday, 4 September 2025