পেছন থেকে ট্রাকের ধাক্কা: পিরোজপুরে সড়কে ঝরল যুবলীগ নেতার প্রাণ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পেছন থেকে ট্রাকের ধাক্কা: পিরোজপুরে সড়কে ঝরল যুবলীগ নেতার প্রাণ

পেছন থেকে ট্রাকের ধাক্কা: পিরোজপুরে সড়কে ঝরল যুবলীগ নেতার প্রাণ




পিরোজপুর প্রতিনিধি॥  পিরোজপুর সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম জেমী (৩৫) সড়ক দুর্ঘটনায় নিহত এবং আ. রহিম ও ইলিয়াস নামে দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার সময় সদর উপজেলা শংকরপাশা ইউনিয়নের মল্লিকবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সদর থানার ওসি মো. নুরুল ইসলাম বাদল।

নিহত সাইফুল ইসলাম জেমী পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা গ্রামের তোতা মাতুব্বরে ছেলে। সে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বলে নিশ্চিত করেছে যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বিপ্লব।

শংকরপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন স্বপন মল্লিক জানান, পিরোজপুর-মঠবাড়িয়া সড়কে নিহত সাইফুল ইসলাম জেমী তার মোটরসাইকেল নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়েছিল। এ সময় পেছন থেকে একটি ট্রাক এসে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই জেমী মারা যায় এবং আ. রহিম ও ইলিয়াস নামে দুইজন গুরুতর আহত হয়।

পিরোজপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. আরিফ হাসান জানান, জেমীকে হাসপাতালে আনার আগেই সে মারা যায়। আহত রহিম ও ইলিয়াসের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পিরোজপুর সদর থানার ওসি মো. নুরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দসহ একজনকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD