স্বরূপকাঠিতে র‌্যাবের অভিযানে আটক ১৬, দুইজনের কারাদন্ড Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




স্বরূপকাঠিতে র‌্যাবের অভিযানে আটক ১৬, দুইজনের কারাদন্ড

স্বরূপকাঠিতে র‌্যাবের অভিযানে আটক ১৬, দুইজনের কারাদন্ড




অনলাইন ডেস্ক //
পিরোজপুরের স্বরূপকাঠিতে র‌্যাব-৮ এর অভিযানে ১৬ জনকে বিভিন্ন অভিযোগে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে আটকদের মধ্য থেকে দুইজনকে সাত দিনের জেল ও সবাইকে মোট দুই লাখ ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে, শনিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেছারাবাদ সহকারী কমিশনার (ভূমি) মো. কাওছার হোসেন এবং বরিশাল র‌্যাব-৮ এর এএসপি মুকুর চাকমা ও দেবাশীষ কর্মকারের নেতৃত্বে র‌্যাব-৮ এর একটি দল স্বরূপকাঠি বিদ্যুৎ অফিস সংলগ্ন ডক ইয়ার্ড ও করাতকলে অভিযান চালায়। লাইসেন্স না থাকা ও পরিবেশ সংরক্ষণ আইনে ডকইয়ার্ড স্থাপন করায় মো. কাইয়ুম ও জাহাঙ্গীর হোসেন নামের দুইজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ‌এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই অপরাধে ৯টি করাতকল মালিককে ১০ হাজার টাকা করে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

এরা হলেন মো. জাহিদ, মো. বাবুল, মো. আনিস, আ. হাই, আ. গনি, ফয়জুল হক, মো. আব্বাস, মো. রফিকুল ইসলাম এবং আ. রব। এ ছাড়া একই এলাকায় লাইসেন্স ব্যতীত পেট্রল ও গ্যাস বিক্রির দায়ে মো. আব্দুর রাজ্জাক নামের একজনকে ১০ হাজার টাকা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোমিন হাওলাদার নামের এক ওয়ার্কশপ মালিককে ২০ হাজার টাকা, হোটেল রেস্তোঁরা আইনে মো. আব্দুর রহিমকে পাঁচ হাজার, তৌহিদকে ১০ হাজার ও মো. আলমকে আট হাজার টাকা জরিমানা প্রদান করেন ওই আদালত।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD