নগরীর সিঅ্যান্ডবি রোড থেকে ইয়াবাসহ যুবক আটক Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নগরীর সিঅ্যান্ডবি রোড থেকে ইয়াবাসহ যুবক আটক

নগরীর সিঅ্যান্ডবি রোড থেকে ইয়াবাসহ যুবক আটক




রুশদা হাসান॥  বরিশাল নগরী থেকে ১শ’ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দিবাগত রাতে বরিশাল নগরীর সিঅ্যান্ডবি রোড সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবক মো. শাকিল হাওলাদার (২২) ঝালকাঠির রাজাপুরের পুটিয়াখালীর নিমতলা প্যাদা বাড়ির মো. মোস্তফা হাওলাদারের ছেলে। শাকিলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রেরিত খবর বিজ্ঞপ্তিতে ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই হেলালুজ্জামান ফোর্স নিয়ে নগরীর ২২ নম্বর ওয়ার্ডের সিঅ্যান্ডবি রোডের ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালান।

এসময় ইয়াবাসহ শাকিল হাওলাদারকে আটক করা হয়। শাকিল নগরীর বটতলা পাসপোর্ট গলিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করছিলেন বলে জানিয়েছে ডিবি পুলিশ।জিজ্ঞাসাবাদ শেষে শাকিলকে কোতয়ালী থানায় সোপর্দ করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD