বাবুগঞ্জে গভীর রাতে উপ-সহকারি কর্মকর্তাকে হত্যা চেষ্টা ব্যর্থ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাবুগঞ্জে গভীর রাতে উপ-সহকারি কর্মকর্তাকে হত্যা চেষ্টা ব্যর্থ

বাবুগঞ্জে গভীর রাতে উপ-সহকারি কর্মকর্তাকে হত্যা চেষ্টা ব্যর্থ




বাবুগঞ্জ প্রতিনিধি॥  বরিশালের বাবুগঞ্জ উপজেলা মোঃ সাদিকুর রহমান সুরুজ সিকদারের সম্প্রসারণ অধিদপ্তরে কর্মরত উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ সাদিকুর রহমান সুরুজ সিকদারের বাসায় গভীর রাতে চেতনা নাশক স্প্রে করে হত্যা চেষ্টা করেছে একটি চক্র বলে জানাগেছে।

এ ঘটনা ঘটে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ক্ষদ্রকাঠী গ্রামের সুরুজ সিকাদারের নিজ বাড়িতে। জানাযায়, চেতনা নাশক স্প্রে প্রয়োগের মাধ্যমে সবাইকে অচেতণ করে গ্রীল কেটে ভিতরে প্রবেশ করার চেষ্টা করে ওই চক্রটি। গ্রীলকাটার শব্দ শুনে পাশের ফ্লাটে থাকা শুরুজের ছোট ভাই শাহরিয়ার বাবু সবাইকে ফোন করলে স্থানীয়রা ছুটে আসে ।

এসময় ওই চক্রটি হত্যা চেষ্টায় ব্যর্থ হয়ে বাবুকে ও সুরুজকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। খবর পেয়ে তাৎক্ষনিক এয়ারপোর্ট থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে অচেতন সুরুজ সিকাদর(৩০),স্ত্রী সুরাইয়া রহমান,শিশু কন্যা সাদিয়া রহমান শাজনিন(৭),মাহাজাবিন রহমান তাছনিন(৪) কে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।

উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ সাদিকুর রহমান সুরুজ সিকদার বনেল, পারিবারিক পূর্ব শত্রুতার জের ধরে আমি ও আমার পরিবারকে হত্যার উদ্দিশ্যে একটি চক্র এ ধরনের ঘটনা ঘটিয়েছে। এর আগে আমাকে বহুবার বিভিন্ন মাধ্যমে হত্যার হুমকি দিয়েছে পারিবারিক শত্রুরা।

এয়ারপোর্ট থানার ওসি মাহবুব উল আলম বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।এদিকে ভুক্তভোগীর পরিবারের চিকিৎসার খোজ খবর নিতে সেবাচিম হাসপাতালে ছুটে যান সাবেক উপজেলা চেয়ারম্যান,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম খালেদ হোসেন স্বপন ওবাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD