সংবাদ শিরোনাম:

সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন আর্থিক সুবিধা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:09:55 pm, Tuesday, 3 June 2025
  • 17 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ সরকারি, বেসামরিক, স্বশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসহ আইনশৃঙ্খলা বাহিনী, ব্যাংক এবং আর্থিক খাতের কর্মরতদের জন্য নতুন ‘বিশেষ সুবিধা’ ঘোষণা করেছে অর্থ মন্ত্রণালয়। মঙ্গলবার (৩ জুন) অর্থ বিভাগের প্রবিধি-৩ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ২০২৫ সালের ১ জুলাই থেকে এই সুবিধা কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় বেতনস্কেলে কর্মরত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বেতন অনুযায়ী নির্ধারিত হারে অতিরিক্ত এই সুবিধা প্রদান করা হবে। প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তারা পাবেন ১০ শতাংশ হারে এবং ১০ থেকে ২০ নম্বর গ্রেডভুক্ত কর্মচারীরা পাবেন ১৫ শতাংশ হারে। তবে কর্মরতদের জন্য সর্বনিম্ন এক হাজার টাকা এবং পেনশনভোগীদের জন্য পাঁচশ টাকা নির্ধারণ করা হয়েছে।

পিআরএল (অবসরোত্তর ছুটি) ও পেনশনভোগী ব্যক্তিরাও এ সুবিধার আওতাভুক্ত হবেন। পিআরএল-এ থাকা কর্মীরা তাদের অবসরের আগের মূল বেতনের ভিত্তিতে এবং পেনশনভোগীরা তাদের বর্তমান পেনশনের ভিত্তিতে এই সুবিধা পাবেন। তবে যেসব ব্যক্তি এককালীন পুরো পেনশন তুলে নিয়েছেন এবং এখনো পুনঃস্থাপিত হননি, তারা এ সুবিধা পাবেন না।

চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রেও সুবিধা কার্যকর হবে, তবে তারা শুধু একটি ভিত্তিতে সুবিধা গ্রহণ করতে পারবেন—মূল বেতন বা পেনশনের যেকোনো একটির ওপর ভিত্তি করে। সাময়িক বরখাস্ত হওয়া কর্মচারীরা তাদের পূর্ববর্তী বেতনের ৫০ শতাংশের ভিত্তিতে সুবিধা পাবেন। তবে যারা বিনা বেতনে ছুটিতে রয়েছেন, তারা সুবিধার আওতায় পড়বেন না।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, যেসব প্রতিষ্ঠান সরকারিভাবে রাজস্ব বাজেট থেকে পরিচালিত হয় না, তারা নিজস্ব বাজেট থেকেই এই ব্যয় নির্বাহ করবে। এই আদেশ ২০২৩ সালের পুরনো একটি নির্দেশনা বাতিল করে জনস্বার্থে জারি করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন আর্থিক সুবিধা

প্রকাশের সময় : 06:09:55 pm, Tuesday, 3 June 2025