সংবাদ শিরোনাম:

বঙ্গবন্ধুসহ ৪ নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল নয়: প্রেস উইং

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:28:37 pm, Wednesday, 4 June 2025
  • 14 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুজিবনগর সরকারের জাতীয় চার নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল হয়নি বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বুধবার দুপুরে প্রেস উইংয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।

সাম্প্রতিক সময়ে কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদে দাবি করা হয়, সরকারের জারি করা নতুন জামুকা আইনের আলোকে বঙ্গবন্ধু শেখ মুজিব, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, মো. মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামানসহ মুজিবনগর সরকারের নেতাদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করা হয়েছে। তবে প্রেস উইং জানায়, এসব সংবাদ মিথ্যা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেন, “মুজিবনগর সরকারের নেতারা সবাই মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য হবেন। যারা সরাসরি যুদ্ধ পরিচালনা করেছেন, তারা হবেন ‘বীর মুক্তিযোদ্ধা’। অন্যদিকে সরকারের অধীনে থাকা কর্মকর্তা-কর্মচারী, প্রবাসী কূটনীতিক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সংশ্লিষ্ট এবং প্রশাসনিক সহায়তাকারীরা ‘সহযোগী মুক্তিযোদ্ধা’ হিসেবে স্বীকৃত হবেন।”

তিনি আরও বলেন, ১৯৭২ সালে মুক্তিযোদ্ধা সংজ্ঞার যে ভিত্তি ছিল, সেটিকেই কার্যকর করা হয়েছে। যদিও ২০১৮ ও ২০২২ সালে কিছু পরিবর্তন আনা হয়, তবুও মূল কাঠামো অক্ষুণ্ন রয়েছে এবং সম্মান ও সুবিধায় কোনো হেরফের হয়নি।

প্রসঙ্গত, সোমবার রাতে সরকার জামুকা আইনের সংশোধিত অধ্যাদেশ জারি করে, যেখানে বলা হয় যে, কেবল সরাসরি সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণকারীদের ‘বীর মুক্তিযোদ্ধা’ হিসেবে গণ্য করা হবে। এই বিধান ঘিরেই বিভ্রান্তির সূত্রপাত হয় এবং ভুলভাবে প্রচার করা হয় যে, বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার স্বীকৃতি বাতিল করা হয়েছে।

প্রেস উইংয়ের ব্যাখ্যার মাধ্যমে এই বিভ্রান্তির নিরসন ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বঙ্গবন্ধুসহ ৪ নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল নয়: প্রেস উইং

প্রকাশের সময় : 06:28:37 pm, Wednesday, 4 June 2025