সংবাদ শিরোনাম:

ঈদে আইনশৃঙ্খলা বাহিনীর ছুটি বাতিল, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:01:18 pm, Tuesday, 3 June 2025
  • 11 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ ঈদে যাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে আন্তরিক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, বাসে ডাকাত ঠেকাতে যাত্রীদের ছবি তোলা, প্রশাসনের নম্বর দেওয়া এবং ফিটনেসবিহীন গাড়ি চলাচলে কঠোর অবস্থান নেওয়া হচ্ছে।

তিনি বলেন, “ঈদের সময় আইনশৃঙ্খলা বাহিনীর ছুটি সীমিত করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত কেউ ছুটিতে যেতে পারবে না। এছাড়া বাস-মিনিবাসে চোর-ডাকাত ঠেকাতে প্রতিটি যাত্রীকে মনিটরিং করা হবে।”

পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠকে ঈদের সময় নির্ধারিত ভাড়ার বাইরে আদায় বন্ধ এবং দক্ষ চালক নিশ্চিত করার প্রতিশ্রুতি পাওয়া গেছে। যাত্রীদের যেন অতিরিক্ত ভাড়া না গুনতে হয়, সেজন্য মাঠপর্যায়ে তদারক কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, “যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বাসে জরুরি নম্বর ঝুলিয়ে রাখা হবে। যাত্রীদের অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।”

তিনি আশাবাদ ব্যক্ত করেন, গত ঈদের মতো এবারও জনসাধারণ নির্বিঘ্নে ঈদ যাত্রা করতে পারবে। সরকারের পক্ষ থেকে নিরাপত্তা, ভাড়া, যান চলাচল এবং সেবা—সবকিছুতেই কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ঈদে আইনশৃঙ্খলা বাহিনীর ছুটি বাতিল, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশের সময় : 08:01:18 pm, Tuesday, 3 June 2025