এক নারী শ্রমিক ও তার মাকে গণধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ১ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




এক নারী শ্রমিক ও তার মাকে গণধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ১

এক নারী শ্রমিক ও তার মাকে গণধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ১




অনলাইন ডেস্ক: ময়মনসিংহের ভালুকায় এক নারী শ্রমিক ও তার মাকে গণধর্ষণের চেষ্টার অভিযোগে বাবু (১৯) নামের এ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।এ ঘটনায় মঙ্গলবার রাতে ৯ জনের নাম উল্লেখসহ আরো ১০/১২ জনকে অজ্ঞাত আসামী করে ভালুকা মডেল থানায় মামলা হয়েছে। আটক বাবু (১৯) মামলার এক নম্বর আসামী।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া জেলার ধনুট উপজেলার মানিক পটল গ্রামের বাসিন্দা ভালুকার এমজি কটন মিলের নারী শ্রমিক পহেলা বৈশাখের দিন সন্ধ্যায় উপজেলার কাশর এলাকায় বাবা, মা ও তিন মামাকে নিয়ে বৈশাখী মেলার অনুষ্ঠান দেখতে যায়। অনুষ্ঠান শেষে রাতে একটি গজারী বন দিয়ে বাবা-মা, কন্যা ও তিন মামাসহ বর্তমান ঠিকানা শ্রীপুর উপজেলার নয়াপাড়ার বাসায় ফিরছিল। ওই সময় বাবু, আসিফ, রাজিব, রাকিব, হাসান, সবুজ, হৃদয়, জাহিদ ও রাজুসহ একদল যুবক যুবক তাদের পথরোধ করে।

পরে মিল শ্রমিক ও তার মাকে জোরপূর্বক টেনে হিঁছড়ে গভীর গজারী বনে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। ওই সময় তাদের ডাক চিৎকারে পথচারী ও আশপাশের লোকজন ঘটনাস্থলে চলে আসায় ওই যুবকেরা পালিয়ে যায়।

এ ঘটনায় ওই নারী শ্রমিকের বাবা বাদী হয়ে মঙ্গলবার উল্লেখিত ৯ যুবকসহ আরো ১০/১২ জনকে অজ্ঞাত আসামি করে ভালুকা মডেল থানায় মামলা (নম্বর-৪৫) দায়ের করেন। পুলিশ মামলার ১ নম্বর আসামী বাবুকে গ্রেপ্তার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ভালুকা মডেল থানার এসআই মোজাম্মেল হক জানান, ধর্ষণ চেষ্টা মামলার ১ নম্বর আসামিকে গ্রেপ্তারের পর বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD