৬ হাসপাতাল ঘুরে মুক্তিযোদ্ধার বিনা চিকিৎসায় মৃত্যু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




৬ হাসপাতাল ঘুরে মুক্তিযোদ্ধার বিনা চিকিৎসায় মৃত্যু

৬ হাসপাতাল ঘুরে মুক্তিযোদ্ধার বিনা চিকিৎসায় মৃত্যু




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে রাজধানীর চারটি হাসপাতালে ভর্তি না করে মোহাম্মদ আলমাছ উদ্দিন নামের একজন মুক্তিযোদ্ধাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার দিনভর ছোটাছুটির পর মধ্যরাতে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা সম্ভব হলেও রোববার (২৯ মার্চ) সকালে মৃত্যুর কাছে হার মানতে হয়েছে ৬৮ বছর বয়সী আলমাছকে।

 

আলমাছ উদ্দিনের বড় ছেলে আরিফ হাসানের অভিযোগ, তার বাবা শনিবার ভোরে রাজধানীর বাসাবোর নিজ বাসায় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। এরপর একে একে তাকে বারডেম হাসপাতাল, সোহরাওয়ার্দী হাসপাতাল, পপুলার হাসপাতালে ও কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হলে করোনা আক্রান্ত সন্দেহে কোনো হাসপাতালই ভর্তি করতে রাজি হয়নি। পরে রাত ১২টায় মুগদা হাসপাতালে ভর্তি করা সম্ভব হলেও ততক্ষণে তার শারীরিক অবস্থার গুরুতর অবনতি ঘটে। এই অবস্থায় রোববার সকালে সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন আলমাছ উদ্দিন। মৃত্যুর পর ডেথ সার্টিফিকেটেও ব্রেইন স্ট্রোককে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রোববার বাদ জোহর বাসাবো মাঠে নামাজে জানাজার পর রাষ্ট্রীয় মর্যাদায় মাদারটেক কবরস্থানে দাফন করা হয় তাকে।

তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক যুগ্ম মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল হাই, সাবেক মহাসচিব এম এ রশীদ, শরীফ উদ্দিন, আনোয়ার হোসেন পাহাড়ি বীরপ্রতীক এবং কমান্ডার শামসুজ্জামান বাবুল। এক শোকবার্তায় করোনা সন্দেহে চিকিৎসা না দিয়ে বীর মুক্তিযোদ্ধা আলমাছকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার ঘটনায় ক্ষোভ জানিয়ে মরহুমের পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান তারা।

মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক যুগ্মমহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু বলেন, ‘শুধু মুক্তিযোদ্ধা কেন, কোনো রোগীর ক্ষেত্রেই এমনটা হওয়া উচিত নয়। বৈশ্বিক এই মহামারি মোকাবিলার পাশাপাশি অন্যান্য রোগীদের চিকিৎসার বিষয়টিও দেখতে হবে।’

তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধা আলমাছ আমাদের পরম সতীর্থ। তার এমন মৃত্যুতে আমরা খুব কষ্ট পেয়েছি৷ আমরা চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন এই বিষয়টি তদন্তের নির্দেশ দেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD