সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলনের প্রয়োজন নেই: কাদের Latest Update News of Bangladesh

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার




সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলনের প্রয়োজন নেই: কাদের

সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলনের প্রয়োজন নেই: কাদের

সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলনের প্রয়োজন নেই: কাদের




অনলাইন ডেস্ক:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন- ‘আমি জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের সবিনয় বলবো, সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলনের প্রয়োজন নেই। দেশে গ্রহণযোগ্য নির্বাচন হবে। আপনারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিন।’

আজ বুধবার সকালে রাজধানীর শ্যামলীতে সড়ক ও জনপথ অধিদপ্তর সওজ’র কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উল্লেখ্য, সেপ্টেম্বর থেকে সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে নবগঠিত রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্ট। তাদের এমন ঘোষণার পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের আজ এমন কথা বলেন।

কাদের আরও বলেন- ‘আপনারা যদি গণতান্ত্রিক নিয়ম মেনে অহিংস আন্দোলন করতে চান, আমাদের আপত্তি নেই। কিন্তু সহিংস আন্দোলন করলে, জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে সরকার যথাযথ ব্যবস্থা নেবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন-‘যারা ইতিবাচক রাজনীতি করে; যাদের বিরুদ্ধে কোনও মামলা-মোকদ্দমা নেই, সন্ত্রাসের অভিযোগ নেই; সন্ত্রাস বা কোনও অপরাধের সাথে জড়িত হওয়ার অভিযোগ নেই, তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করা হবে না। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে, আইনের বিচারে যারা অপরাধী, নিরাপত্তার স্বার্থে তাদের গ্রেপ্তার না করার কোনও কারণ নেই।’

বিএনপির আন্দোলনের হুমকি প্রসঙ্গে কাদের বলেন- ‘নয় বছরে যারা কোনও আন্দোলন করতে পারলেন না, তারা তিন মাসে পারবেন, এটা দেশের মানুষ বিশ্বাস করে না।’

তিনি আরও বলেন- ‘শেখ হাসিনার সরকার ক্ষমতাকেন্দ্রিক উচ্চাভিলাসী স্বপ্নের কোনও প্রাসাদ নয় যে, সেটা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আমাদের ভীত জনগণের ভীত; যা কাজ দিয়ে আমাদের পূর্বপুরুষরা নির্মাণ করেছেন। বিএনপি ক্ষমতাকেন্দ্রিক যে ময়ূর সিংহাসনের স্বপ্ন দেখছেন তা তাসের ঘরের মতো ভেঙে পড়বে।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD