রোববার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার অনুমতি পেল বিএনপি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




রোববার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার অনুমতি পেল বিএনপি

রোববার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার অনুমতি পেল বিএনপি




অনলাইন ডেস্ক //: দুই দফা পিছিয়ে অবশেষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার অনুমতি পেল বিএনপি। আগামীকাল রোববার এ জনসভা করার অনুমতি দিয়েছে ডিএমপি।

ঢাকা মহানগর পুলিশের অনুরোধে শনিবারের (২৯ সেপ্টেম্বর) বদলে রোববার সমাবেশ করার জন্য বিএনপির পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে ২২টি শর্তসহ ডিএমপি এই অনুমতি দেয়।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ।

পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার রাজধানীতে ১৪ দলের কর্মী সমাবেশ হচ্ছে মহানগর নাট্যমঞ্চে। একই দিন সমাবেশ ডাকায় বিএনপিকে একদিন পিছিয়ে রোববার সমাবেশ করার পরামর্শ দেয় ঢাকা মহানগর পুলিশ। বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতা জানান, আমাদের দলের পক্ষ থেকে প্রথমে ২৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চাইলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়- সেদিন কর্মদিবস থাকায় অনুমতি দেওয়া যাবে না।

পরে তাদের পরামর্শে ২৯ সেপ্টেম্বর (শনিবার) সরকারি ছুটির দিনে সমাবেশ করার জন্য অনুমতি চেয়ে আবেদন করা হয়। তবে একই দিনে রাজধানীতে সরকারি দলের বড় সভা থাকায় সংঘাতের আশঙ্কায় বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়নি ডিএমপি। বিএনপির প্রতিনিধি দলকে শনিবার সকালে ডিএমপির সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে রোববার সোহরাওয়ার্দীতে সমাবেশ করার অনুমতি চাইতে বলা হয়। সে অনুযায়ী শনিবার বেলা সাড়ে ১১টায় ডিএমপিতে গিয়ে আবেদন করেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ।

আবদুস সালাম আজাদ বলেন, আমরা দলের পক্ষ থেকে শনিবার ডিএমপি কমিশনারের সঙ্গে যোগাযোগ করি। আমাদেরকে লিখিতভাবে অনুমতি দেওয়া হয়েছে। রোববার দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে এ জনসভা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD