" যা বললেন" চরমোনাই পীর, বিগত তিন সিটির নির্বাচনে ইভিএম প্রয়োগ করা কেন্দ্রগুলোতে ডিজিটাল কারচুপি হয়েছে। Latest Update News of Bangladesh

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার




” যা বললেন” চরমোনাই পীর, বিগত তিন সিটির নির্বাচনে ইভিএম প্রয়োগ করা কেন্দ্রগুলোতে ডিজিটাল কারচুপি হয়েছে।

” যা বললেন” চরমোনাই পীর, বিগত তিন সিটির নির্বাচনে ইভিএম প্রয়োগ করা কেন্দ্রগুলোতে ডিজিটাল কারচুপি হয়েছে।




ভয়েস অব বরিশাল // ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম বলেছেন, আরপিও সংশোধন করে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের বিধান প্রয়োগ করে ডিজিটাল কারচুপির সুযোগ করে দেওয়ার জন্য নির্বাচন কমিশন চক্রান্ত করছে।

আজ এক বিবৃতিতে সংগঠনের এই আমির বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে প্রায় সব দলই ইভিএমের বিপক্ষে মত দেয়। রাজনৈতিক দলগুলো না চাইলে নির্বাচনে এই পদ্ধতির প্রয়োগ হবে না বলে আশ্বস্ত করে ইসি। এখন তারা চক্রান্ত করছে।

রেজাউল করীম বলেন, বিগত তিন সিটির নির্বাচনে ইভিএম প্রয়োগ করা কেন্দ্রগুলোতে ডিজিটাল কারচুপি হয়েছে। একটি বিশেষ মহলকে সুবিধা দিতে ইসি একাদশ জাতীয় নির্বাচনে ইভিএম পদ্ধতি ব্যবহার করতে চাচ্ছে। তিনি জানান, এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে জনগণ প্রতিহত করবে।

সম্প্রতি গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের বিষয় আলোচনায় আসে। সেখানে সংশোধনের মাধ্যমে আরপিওতে ভোটে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিষয়টি অন্তর্ভুক্ত করার কথা ওঠে। তবে ইভিএম ব্যবহার নিয়ে দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির অবস্থান বিপরীতমুখী। ক্ষমতাসীন আওয়ামী লীগ চায় ভোটে ইভিএম ব্যবহার হোক। অন্যদিকে বিএনপি কারচুপির আশঙ্কায় শুরু থেকেই ইভিএম ব্যবহারের বিরুদ্ধে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD