ভোট ইঞ্জিনিয়ারিং অভিযোগে রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদ দাবি জামায়াতের Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোট ইঞ্জিনিয়ারিং অভিযোগে রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদ দাবি জামায়াতের

ভোট ইঞ্জিনিয়ারিং অভিযোগে রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদ দাবি জামায়াতের




ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানান জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন প্রথম দিকে মোটামুটি গ্রহণযোগ্য মনে হলেও সন্ধ্যার পর বিভিন্ন স্থান থেকে কেন্দ্র দখল, জাল ভোট এবং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ পাওয়া যায়। অনেক জায়গায় তাদের এজেন্টদের কেন্দ্রেই ঢুকতে দেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি।

তাহের জানান, প্রিসাইডিং অফিসার ও কিছু এজেন্টের যোগসাজশে ব্যালট কাটার মতো গুরুতর অনিয়মের তথ্য তাদের কাছে এসেছে। ইতোমধ্যে প্রায় ৫৩টি আসনে জামায়াত আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে এবং বিষয়টি নিয়ে আইনি লড়াই চালিয়ে যাবে।

তিনি দাবি করেন, সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এক সাংবাদিকের কাছে দেওয়া বক্তব্যে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে এমন কিছু তথ্য প্রকাশ করেছেন, যা তাকে ‘রাজসাক্ষী’ হিসেবে বিবেচনার সুযোগ সৃষ্টি করেছে। তাই তাকে জিজ্ঞাসাবাদ করে বিষয়টি তদন্ত করা প্রয়োজন।

এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের আরেক উপদেষ্টা ড. খলিলুর রহমানের বিরুদ্ধে ‘লন্ডন ষড়যন্ত্রের’ অভিযোগ তুলে বলেন, তিনি ষড়যন্ত্র করে বর্তমান সরকারকে সুবিধা দিয়েছেন এবং পরবর্তীতে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।

সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, অ্যাডভোকেট শিশির মনির ও জাহিদুর রহমানসহ দলটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD