বউয়ের কথায় অন্ধ মাকে প্রতিবেশীর বাড়িতে রেখে এলেন আ.লীগ নেতা Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বউয়ের কথায় অন্ধ মাকে প্রতিবেশীর বাড়িতে রেখে এলেন আ.লীগ নেতা

বউয়ের কথায় অন্ধ মাকে প্রতিবেশীর বাড়িতে রেখে এলেন আ.লীগ নেতা




অনলাইন ডেস্ক: বয়স প্রায় একশ। বয়সের ভারে ন্যুব্জ। লাঠিতে ভর দিয়ে কোনোরকমে হাঁটতে পারেন নরসিংদীর ঘোড়াশালের ৩নং ওয়ার্ডের বাসিন্দা মরিয়ম বেগম। ছেলে-মেয়ে থাকার পরও স্বামীহারা এই বৃদ্ধার মাথা গোঁজার ঠাঁই হয়েছে অন্ধকার ভাঙা ঘরে।অথচ তার বড় ছেলে কিরণ শিকদার স্থানীয় আওয়ামী লীগ নেতা। তিনি ঘোড়াশাল পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি।

জানা যায়, স্ত্রীর কথামতো গর্ভধারিণী বৃদ্ধা মাকে অন্ধকার ভাঙা ঘরে রেখেছে ছেলে। অথচ মায়ের ঘরের পাশেই রয়েছে ছেলের তিনতলা রাজকীয় বাড়ি।পাশাপাশি সাজ ডেকোরেটর নামে একটি ব্যবসা-প্রতিষ্ঠান রয়েছে তার। পলাশ বাজার এলাকায় নিজের তিনতলা রাজকীয় বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে থাকেন কিরণ শিকদার।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃদ্ধা মরিয়ম বেগমের এক ছেলে ও এক মেয়ে। স্বামী প্রায় ২০ বছর আগে মারা যান। ঘরের ভেতর একটি পুরনো তোশক। দু-চারটি থালা-বাসন ছাড়া ঘরে কিছুই নেই। অন্ধকার ঘরে একাই দিনরাত পার করছেন এই বৃদ্ধা মা। ইচ্ছা ছিল ছেলে-মেয়ে, নাতি-নাতনি নিয়ে জীবনের বাকিটা সময় সুখে-শান্তিতে কাটাবেন। কিন্তু সেই সুখ এ বৃদ্ধা মায়ের কপালে জোটেনি।

গত রমজান মাসে নতুন বাজার এলাকার গফুর মিয়ার ভাঙা একটি ঘরে বৃদ্ধা মাকে রেখে যান ছেলে কিরণ শিকদার। মাঝে মধ্যে এসে কিছু বাজার সদাই করে দিয়ে যান। তবে বৃদ্ধা মরিয়ম বেগমের দেখাশোনা করেন প্রতিবেশীরা।

জানতে চাইলে শতবর্ষী মরিয়ম বেগম বলেন, ছেলের বউ আমাকে তাদের সঙ্গে রাখতে চায় না। তাই আমাকে এখানে রেখে গেছে ছেলে। মাঝে মধ্যে এসে বাজার সদাই করে দিয়ে যায়। তা দিয়েই অন্ধকার ভাঙা ঘরে দিন কাটে আমার।

তিনি বলেন, জীবনের শেষ মুহূর্তে এসে অনেক কিছু চাওয়ার থাকলেও এখন কিছুই করার নেই আমার, আজ আমি অসহায়। আমার ইচ্ছা ছিল জীবনের শেষ সময়ে সন্তান, নাতি-নাতনিকে নিয়ে হাসি-খুশিতে দিন কাটাব। কিন্তু কপালে আমার সেই সুখ নেই। আমার ছেলের ইচ্ছা থাকলেও স্ত্রীর জন্য পারে না। আমাকে তাদের সঙ্গে রাখার কথা শুনলে স্ত্রী লিপি আক্তার ছেলের সঙ্গে ঝগড়া করে। এখানে আসার আগে চলনা এলাকার গ্রামের বাড়িতে একা একা দিন কাটিয়েছি আমি।

তারপর ছেলে বলল আমাকে তার কাছে নিয়ে যাবে। ভাবছিলাম তার বাড়িতে তুলবে। পরে দেখি আমাকে এখানে ঘর ভাড়া করে দিয়েছে। এখানে ছেলে এসে খোঁজ-খবর নিলেও ছেলের বউ, নাতি-নাতনি কেউ আসে না। খোঁজ-খবর নেয় না। মেয়েকে বিয়ে দেয়ার পর সেও খোঁজ-খবর নেয় না। আমি এখন সন্তানদের কাছে বোঝা হয়ে গেছি। মাঝে মধ্যে খুব একাকিত্ব লাগলে প্রতিবেশীদের সঙ্গে কথা বলে সময় পার করি।

মরিয়ম বেগম আরও বলেন, দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছি। চিকিৎসা না করায় প্রায় ১০ বছর আগে বাম পাশের চোখ নষ্ট হয়ে যায়। এখন ডান পাশের চোখে সমস্যা দেখা দিয়েছে। হয়তো এটিও নষ্ট হয়ে যাবে। বলতে গেলে আমি এখন অন্ধ।

দিনা বেগম নামের প্রতিবেশী ভাড়াটিয়া বলেন, রমজান মাসে বৃদ্ধা মরিয়ম বেগমকে তার ছেলে এখানে রেখে গেছেন। শোয়ার জন্য ঘরে ছোট একটি ভাঙা চৌকি দিয়েছিল। সেটি ছিল ছারপোকায় খাওয়া। পরে ওই চৌকি সরিয়ে ফেলা হয়। মরিয়ম বেগম এখন মাটিতে ঘুমান। এমন একজন বৃদ্ধা মাকে এভাবে একা অন্ধকার ঘরে রাখা খুবই অমানবিক। শুনেছি ছেলের বউ নাকি তাদের কাছে রাখতে চায় না। বউয়ের কথায় এখানে বৃদ্ধা মাকে ফেলে গেছে ছেলে।মরিয়ম বেগমের রান্নাবান্না, কাপড়-চোপড় ধোয়া থেকে শুরু করে সব কাজ প্রতিবেশীরা করে দিচ্ছেন বলে জানা গেছে ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD