মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
মাসুদ রানা : জাতীয় দৈনিক অধিকার পত্রিকার সংগঠন ‘বন্ধুমঞ্চের’ পিরোজপুর জেলা কমিটি গঠন করা হয়েছে।বুধবার (১৭ এপ্রিল) সকালে পিরোজপুর শহরের কুটুমবাড়ি কমিউনিটি সেন্টারে জেলা প্রতিনিধি ইমন চৌধুরীকে সভাপতি ও প্রসানজিত মিস্ত্রিকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের কমিটি ঘোষণা করেন পত্রিকার সম্পাদক তাজবীর হোসাইন সজীব।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন- সালমা রহমান হ্যাপী, দীপক শীল। এ সময় আরও উপস্থিত ছিলেন বন্ধুমঞ্চের বিভিন্ন কলেজের সদস্যরা।
আগত অতিথিরা বন্ধুমঞ্চের সাফল্য কামনা করে বলেন, বন্ধুমঞ্চ এগিয়ে যাবে বহুদূর এবং সমাজের ভালো কাজে সব সময় পাশে পাবে জনগণ তেমনটাই প্রত্যাশা করি। এ সময় দৈনিক অধিকারের পক্ষ থেকে গুণীজনদের সন্মাননা প্রদান করা হয়।
Leave a Reply