বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

রিকশায় আগমনেই নজর কাড়লেন বিসিসি’র নতুন প্রশাসক শিরিন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:03:50 pm, Wednesday, 25 March 2026
  • 2 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি কর্পোরেশনের প্রথম নারী প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়ে প্রথম কর্মদিবসেই ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। বুধবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে তিনি কোনো প্রকার আনুষ্ঠানিকতা ছাড়াই নিজ কন্যাকে সঙ্গে নিয়ে রিকশায় করে নগর ভবনে আসেন।

নগর ভবনের প্রবেশদ্বারে তাকে ফুল দিয়ে বরণ করেন কর্মকর্তা-কর্মচারীরা। তবে ভবনে ঢুকেই শুভেচ্ছা ব্যানার নিজ হাতে খুলে ফেলেন তিনি, যা তার সরলতা ও কাজমুখী দৃষ্টিভঙ্গির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

প্রথম কর্মদিবসে উপস্থিত ছিলেন সিইও মো. রফিকুল বারী, সচিব রুম্পা শিকদার, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলী ও সাবেক কাউন্সিলররা।

দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, বর্তমান নির্বাচিত সরকার নারীবান্ধব বলেই তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। প্রথম নারী প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়ে তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।

২৫ মার্চ গণহত্যা দিবসের কথা উল্লেখ করে তিনি বলেন, এটি জাতির ইতিহাসে এক বেদনাবিধুর দিন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা শুনেই মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।

পূর্ববর্তী প্রশাসনের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, সরকারি কর্মকর্তারা সাধারণত রুটিন দায়িত্ব পালন করেন। তবে রাজনৈতিক সরকারের প্রতিনিধি হিসেবে জনগণের প্রতি তার দায়বদ্ধতা রয়েছে।

তিনি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, অতীতের ভুল না দেখে ভবিষ্যতে কীভাবে নাগরিকদের উন্নত সেবা দেওয়া যায়, সেদিকে মনোযোগ দিতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

রিকশায় আগমনেই নজর কাড়লেন বিসিসি’র নতুন প্রশাসক শিরিন

প্রকাশের সময় : 06:03:50 pm, Wednesday, 25 March 2026