সংবাদ শিরোনাম:

গাবখান নদীতে গোসলের সময় ১৫ বছরের কিশোর নিখোঁজ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:18:54 pm, Saturday, 28 March 2026
  • 50 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির কিফাইতনগর এলাকায় গাবখান নদীতে গোসল করতে নেমে আলিফ (১৫) নামে এক কিশোর নিখোঁজ হয়েছেন। শনিবার দুপুরে ঘটে এই মর্মান্তিক ঘটনা। নিখোঁজ আলিফ ঢাকার উত্তরার হাউস বিল্ডিং এলাকার বাসিন্দা সেলিম হাওলাদারের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, ঈদের আগে আলিফ তার নানা বাড়িতে বেড়াতে এসেছে। সে দুপুরে ছোট ভাই আলফিন ও খালাতো ভাই টুকটুককে নিয়ে নদীতে গোসল করতে নামে। নদীর স্রোতে তলিয়ে যেতে থাকায় আলিফকে তার ছোট ভাইরা তাত্ক্ষণিকভাবে উদ্ধার করতে পারেনি।

প্রত্যক্ষদর্শী স্থানীয় দোকানদার ইনুচ বলেন, তিনি পানিতে ঝাঁপ দিয়ে আলিফকে উদ্ধার করার চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হননি। স্থানীয়দের নানা প্রচেষ্টার পরও কিশোরের কোনো সন্ধান পাওয়া যায়নি।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মাহবুব হোসেন জানান, খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বরিশাল থেকে ডুবুরি দল এসে তাদের সঙ্গে যোগ দিয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং নিখোঁজ কিশোরকে উদ্ধারে তৎপর রয়েছে।

উদ্ধার কার্যক্রম এখনও অব্যাহত, এবং স্থানীয়রা আশা করছেন, দ্রুত আলিফকে জীবিত উদ্ধার করা সম্ভব হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

গাবখান নদীতে গোসলের সময় ১৫ বছরের কিশোর নিখোঁজ

প্রকাশের সময় : 09:18:54 pm, Saturday, 28 March 2026