নির্বাচনী লড়াইয়ে কিঞ্চিৎ এগিয়ে বিএনপি: জনমত জরিপ Latest Update News of Bangladesh

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার




নির্বাচনী লড়াইয়ে কিঞ্চিৎ এগিয়ে বিএনপি: জনমত জরিপ

নির্বাচনী লড়াইয়ে কিঞ্চিৎ এগিয়ে বিএনপি: জনমত জরিপ




ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামী কঠিন প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে। চারটি প্রতিষ্ঠানের যৌথ জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে।

জরিপ পরিচালিত হয় ২০২৫ সালের ২১ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত, দেশের ৬৪ জেলা ও ২৯৫টি আসনের মোট ২২,১৭৪ জন ভোটারের অংশগ্রহণে।

ফলাফল অনুযায়ী, বিএনপি ৩৪.৭ শতাংশ, জামায়াত ৩৩.৬ শতাংশ, জাতীয় নাগরিক পার্টি ৭.১ শতাংশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩.১ শতাংশ এবং অন্যান্য দল ৪.৫ শতাংশ ভোট পেতে পারে।

বিএনপির সমর্থকরা দলকে প্রশাসনিক দক্ষতা ও অভিজ্ঞতার কারণে সমর্থন করছেন। জামায়াত সমর্থকেরা সততা ও কম দুর্নীতিগ্রস্ত হওয়াকে প্রধান কারণ উল্লেখ করেছেন। জাতীয় নাগরিক পার্টি সমর্থনের ক্ষেত্রে ৩৬.৭ শতাংশ ভোটার জুলাই বিপ্লবের ভূমিকা উল্লেখ করেছেন।

জরিপে ১৭ শতাংশ ভোটার সিদ্ধান্তহীন। তাদের মধ্যে ৩০.১ শতাংশ ভোটার কোনো দল বিশ্বাস করছেন না, এবং ৩৮.৬ শতাংশ ভোটার কোনো মন্তব্য দেননি। তারা চূড়ান্ত নির্বাচনী ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারেন।

শফিউল আলম বলেন, ভোটাররা প্রাতিষ্ঠানিক সংস্কার, দুর্নীতি দমন ও ন্যায়বিচারের প্রতি জোর দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব লন্ডনের প্রফেসর মুশতাক খান, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের ডিন এ.কে.এম. ওয়ারেসুল করিম এবং বিডিজবসের প্রধান নির্বাহী ফাহিম মাশরু।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD