তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে বিএনপির ডিজিটাল কর্মসূচি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে বিএনপির ডিজিটাল কর্মসূচি

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে বিএনপির ডিজিটাল কর্মসূচি




ডেস্ক রিপোর্ট ॥ দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে তরুণ ও অনলাইন ব্যবহারকারীদের সম্পৃক্ত করতে নতুন একটি কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কর্মসূচিটির নাম দেওয়া হয়েছে— ‘আমার ভাবনায় বাংলাদেশ: জাতীয় রিল মেকিং প্রতিযোগিতা’।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে গুলশানে বিএনপির নতুন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন। তিনি জানান, ১৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত এ প্রতিযোগিতা চলবে।

প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের ১ মিনিটের একটি রিল ভিডিও তৈরি করতে হবে। নির্ধারিত ১১টি থিমের যেকোনো একটি বিষয়ে রিল তৈরি করা যাবে। রিলের বিষয়বস্তু হতে পারে একক বক্তব্য, গান, সংলাপ, অভিনয় কিংবা স্যাটায়ারধর্মী ভিডিও।

মাহাদী আমিন জানান, প্রতিযোগিতার জন্য ছয় ধাপের একটি নির্দেশনা লিফলেটে প্রকাশ করা হয়েছে। অংশগ্রহণকারীরা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম অথবা টিকটকের যেকোনো একটিতে রিল পোস্ট করবেন। ক্যাপশনে নির্ধারিত হ্যাশট্যাগের পাশাপাশি অবশ্যই ‘বাংলাদেশ ফাস্ট’ শব্দটি ব্যবহার করতে হবে। পরে রিলটির লিংক বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে ‘আমার ভাবনায় বাংলাদেশ’ ইভেন্টে জমা দিতে হবে।

মূল্যায়ন পদ্ধতিতে জনমতের ভিত্তিতে ৩০ শতাংশ এবং জুরি বোর্ডের মাধ্যমে ৭০ শতাংশ নম্বর নির্ধারণ করা হবে। সেরা ১০ জন প্রতিযোগী একটি অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে একান্ত আলাপের সুযোগ পাবেন।

থিমগুলোর মধ্যে রয়েছে—ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, কর্মসংস্থান, শিক্ষা, পরিবেশ, ক্রীড়া, প্রবাসী, ইমাম ও মুয়াজ্জিনের সম্মান, দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং আমি যেমন দেশ চাই।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, ড. জিয়াউদ্দিন হায়দার, ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য সায়মুন পারভেজ ও মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD