ঢাকা-৯ এ নতুন রাজনীতির বার্তা তাসনিম জারার, লড়বেন স্বতন্ত্র Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঢাকা-৯ এ নতুন রাজনীতির বার্তা তাসনিম জারার, লড়বেন স্বতন্ত্র

ঢাকা-৯ এ নতুন রাজনীতির বার্তা তাসনিম জারার, লড়বেন স্বতন্ত্র




ডেস্ক রিপোর্ট ॥ এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা দলীয় পরিচয়ের বাইরে গিয়ে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এ সিদ্ধান্তের পেছনের কারণ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

ডা. তাসনিম জারা জানান, তিনি খিলগাঁওয়ে জন্মগ্রহণ করেছেন এবং ওই এলাকাতেই বড় হয়েছেন। খিলগাঁও, সবুজবাগ ও মুগদার মানুষের সঙ্গে তার আত্মিক সম্পর্ক রয়েছে। তিনি বলেন, একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে যাওয়ার ইচ্ছা থাকলেও বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তিনি কোনো দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন না।

তার ভাষ্য অনুযায়ী, জনগণের সঙ্গে করা অঙ্গীকার রক্ষা এবং নতুন ধরনের রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বিশ্বাস করেন, সততা, নিষ্ঠা ও পরিবর্তনের আকাঙ্ক্ষাই তার মূল শক্তি।

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় প্রশাসনিক নিরাপত্তা, দলীয় কর্মী বা সাংগঠনিক সহায়তা না থাকার বিষয়টিও স্পষ্টভাবে উল্লেখ করেন তিনি। এ অবস্থায় তিনি ভোটারদের সরাসরি সহযোগিতার আহ্বান জানান এবং বলেন, জনগণের সমর্থন ছাড়া তার পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব নয়।

ডা. তাসনিম জারা আরও জানান, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে ঢাকা-৯ আসনের ৪ হাজার ৬৯৩ জন ভোটারের স্বাক্ষর প্রয়োজন। আগামী দিন থেকেই এই স্বাক্ষর সংগ্রহ কার্যক্রম শুরু হবে এবং স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এছাড়া পূর্বে তার নির্বাচনী প্রচারণায় যারা আর্থিক অনুদান দিয়েছেন, পরিবর্তিত সিদ্ধান্তের কারণে তারা চাইলে সেই অর্থ ফেরত নিতে পারবেন বলে জানান তিনি। অনুদান ফেরতের জন্য নির্দিষ্ট অনলাইন ফরম পূরণের নির্দেশনাও দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD