জামানত হারালেন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত রনি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




জামানত হারালেন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত রনি

জামানত হারালেন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত রনি




অনলাইন ডেস্ক:আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত ও বিভিন্ন কারণে বিতর্কিত গোলাম মাওলা রনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাত্র ছয় হাজার ১৭৬ ভোট পেয়েছেন। এ কারণে তার জামানত বাজেয়াপ্ত হয়েছে।এ নির্বাচনে তিনি বিএনপি থেকে মনোনয়ন পেয়েছিলেন।পটুয়াখালী-৩ সংসদীয় আসনের তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার ভাগনে আওয়ামী লীগের এস এম শাহাজাদা। তিনি বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন দুই লাখ ১৫ হাজার ৫৭৯ ভোট।

 

 

রোববার (৩০ ডিসেম্বর) নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।জানা যায়, ওই আসনের মোট ভোটার দুই লাখ ৯৮ হাজার ৪৯৭ জন। সেখানে ইসলামি আন্দোলন বাংলাদেশের কামাল খাঁন পেয়েছেন ছয় হাজার ৮১৪ ভোট।

 

 

রনি পটুয়াখালী-৩ আসন থেকে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি দল থেকে বহিষ্কৃত হন। ২০১৪ সালের নির্বাচনে মনোনয়ন দেয়া হয়নি তাকে। এবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে বিএনপিতে যোগ দেন তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD