জনগণ রাজপথে নামতে বাধ্য হতে পারে শিগগির: অলি আহমেদ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




জনগণ রাজপথে নামতে বাধ্য হতে পারে শিগগির: অলি আহমেদ

জনগণ রাজপথে নামতে বাধ্য হতে পারে শিগগির: অলি আহমেদ




ডেস্ক রিপোর্ট ॥ লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির সভাপতি অলি আহমেদ বলেছেন, নির্বাচনের বিষয়ে জনমনে যে সন্দেহ দেখা দিয়েছে, তা অমূলক নয়। সরকারের সদিচ্ছার অভাবই জনগণের উদ্বেগের মূল কারণ।

সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর মগবাজারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি বলেন, “নির্বাচন নিয়ে জনগণের উদ্বেগ হাওয়ায় তৈরি হয়নি। সরকারের পদক্ষেপে সদিচ্ছার অভাব প্রকট।”

২০২৪ সালের নির্বাচন প্রসঙ্গে অলি আহমেদ বলেন, পুলিশের কাছ থেকে অস্ত্র লুট হওয়া ও কিছু পুলিশ সদস্যের অস্ত্র সরানোর কারণে জনসাধারণের হাতে এসব অস্ত্র চলে গেছে। নির্বাচনের আগে এসব অস্ত্র প্রদর্শন করা হলেও সরকার নীরব এবং এগুলো উদ্ধারে কোনো পদক্ষেপ চোখে পড়ছে না।

তিনি বিভিন্ন ব্যাংক থেকে অন্যায়ভাবে চাকরিচ্যুত কর্মীদের মানবিক বিবেচনায় পুনর্বহালের দাবি জানান। দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে বলেন, “অর্থনীতি ভালো নেই। বিদেশি বিনিয়োগ নেই। পরিস্থিতি চলতে থাকলে মানুষ আবার রাজপথে নামবে।”

পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে অলি আহমেদ বলেন, “দেশের পুলিশ এখনও সরকারপক্ষীয়। প্রয়োজনে ভারতীয় দূতাবাসও বন্ধ করা হতে পারে।”

তিনি আশঙ্কা প্রকাশ করেন, দেশ যদি সঠিকভাবে প্রশাসিত না হয়, তাহলে জনগণ নিজের অধিকার আদায়ের জন্য সক্রিয় হতে বাধ্য হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD