চরফ্যাশনে শুল্ক কর ফাঁকি দিয়ে সমুদ্রপথে আসা কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১৫ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




চরফ্যাশনে শুল্ক কর ফাঁকি দিয়ে সমুদ্রপথে আসা কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১৫

চরফ্যাশনে শুল্ক কর ফাঁকি দিয়ে সমুদ্রপথে আসা কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১৫




চরফ্যাশন প্রতিনিধি॥  শুল্ক কর ফাঁকি দিয়ে সমুদ্রপথে আসা প্রায় ১০ কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় কাপড় আটক করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন। গত ১৬ ফেব্রুয়ারি ২০২০ তারিখে কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীনস্ত বিসিজি স্টেশান পাথরঘাটা কর্তৃক ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চর কুকরী মুকরী এলাকায় অভিযান চালিয়ে উক্ত পণ্য আটক করা হয়। অভিযান চলাকালে কোস্ট গার্ড এর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী দল দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বিসিজি স্টেশান পাথরঘাটার টহল দল মেঘনা নদীর সোনার চর এলাকায় পিছু ধাওয়া শুরু করে।

পরবর্তীতে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চর কুকরী মুকরী এলাকায় ০৪ জন ভারতীয় ও ১১ জন বাংলাদেশী ক্রু সহকারে অবৈধ কাপড় বোঝাইকৃত ট্রলারটি আটক করতে সক্ষম হয়। উক্ত ট্রলার তল্লাশী করে প্রায় ২৫,০০০ পিস উন্নতমানের বিদেশী শাড়ি, লেহেঙ্গা ও থ্রি-পিছ জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, রমেশ দাস (৫০), পরান দাস (৩৫), সুভাস মন্ডল (৫৫), লক্ষন মায়তি (৪০), উত্তম কুমার দাস (৩৫), রবিন কুমার দাস (৩০), কালাচাঁদ সিং (৩৫), মৃণাল চন্দ্র দাস (৫০), মোঃ মিজান (৪০), মোঃ জসিম উদ্দিন (২২), মাহমুদুল হাসান (২৫), সনজিত মালো (৫০), মোঃ হানিফ (৩২), মোঃ আবু বকর (২২), সোবহান মৃধা (৩০) । জব্দকৃত ১৫ জন ক্রু ও উদ্ধারকৃত বোট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ভোলার দক্ষিণ আইচা থানায় হস্তান্তর করা হয়েছে।

আটককৃত কাপড়সমূহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের নিকট হস্তান্তর করা হবে। জব্দকৃত মালামালের আনুমানিক বর্তমান প্রচলিত বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা। কোস্ট গার্ড দক্ষিণ জোনের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি অবৈধ চোরাচালান, জলদস্যুতা, বনদস্যুতা, ডাকাতি দমন, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ ইত্যাদি বিষয়ে কোস্ট গার্ড দক্ষিণ জোনের অভিযান অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD