এয়ারপোর্টে ভিড় নয়, দলের সুনাম রক্ষার আহ্বান তারেক রহমানের Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




এয়ারপোর্টে ভিড় নয়, দলের সুনাম রক্ষার আহ্বান তারেক রহমানের

এয়ারপোর্টে ভিড় নয়, দলের সুনাম রক্ষার আহ্বান তারেক রহমানের




ডেস্ক রিপোর্ট ॥ দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ও দলের সুনাম রক্ষায় সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, তার দেশে ফেরার দিন এয়ারপোর্টে ভিড় করলে তা নেতিবাচক বার্তা দিতে পারে, যা কারও কাম্য নয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, “২৫ তারিখে আমি দেশে ফিরবো ইনশাআল্লাহ। কিন্তু সেই দিন আপনারা কেউ দয়া করে এয়ারপোর্টে যাবেন না।” তিনি জানান, এয়ারপোর্টে বড় জমায়েত বা বিশৃঙ্খলা হলে তা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৮ বছর প্রবাস জীবনে তিনি যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন। এই সময়ে তাঁদের সঙ্গে অনেক সুখ-দুঃখ, সংগ্রাম ও রাজনৈতিক স্মৃতি জমা হয়েছে, যা তিনি আজীবন মনে রাখবেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “যারা আমার অনুরোধ রাখবেন এবং এয়ারপোর্টে যাবেন না, আমি ধরে নেব তারা দল ও দেশের সম্মানের প্রতি শ্রদ্ধাশীল।” একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, তাঁর নিষেধাজ্ঞা অমান্য করে যারা সেখানে যাবেন, তাদের তিনি ব্যক্তিগত স্বার্থের দৃষ্টিকোণ থেকেই দেখবেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের এই বক্তব্য দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচিতে দায়িত্বশীল আচরণের একটি স্পষ্ট নির্দেশনা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD