ইসলামপন্থী জোটে অস্বস্তি, ইসলামী আন্দোলন ছাড়া বৈঠক জামায়াতের Latest Update News of Bangladesh

শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ইসলামপন্থী জোটে অস্বস্তি, ইসলামী আন্দোলন ছাড়া বৈঠক জামায়াতের

ইসলামপন্থী জোটে অস্বস্তি, ইসলামী আন্দোলন ছাড়া বৈঠক জামায়াতের




ডেস্ক রিপোর্ট ॥ আসন সমঝোতা নিয়ে অস্বস্তির মধ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাদ দিয়ে জোটের অন্যান্য দলগুলোর সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকার মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ ফয়সাল বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না বলে জানান দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ। তিনি বলেন, আজকের বৈঠকে ইসলামী আন্দোলনের কেউ অংশ নেয়নি। সমঝোতার বিষয়ে আলোচনা চললেও জোটে থাকা বা না থাকার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বৈঠকের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আব্দুর কাদেরসহ বিভিন্ন দলের শীর্ষ নেতাদের উপস্থিতি দেখা যায়।

ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বহুমাত্রিক ও বহুপাক্ষিক আলোচনা এখনো চলমান রয়েছে। গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে ইসলামপন্থীদের এক বাক্স নীতির ভিত্তিতে যে রাজনৈতিক সমঝোতার পথচলা শুরু হয়েছিল, তা জনগণের মধ্যে প্রত্যাশা তৈরি করেছে। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে কিছুটা অস্বস্তি তৈরি হলেও চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর সময় এখনো আসেনি।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন ও গণভোট আলাদা করার দাবিতে ইসলামী আটটি দল একসঙ্গে কর্মসূচি পালন করেছিল। পরে আসন সমঝোতার মাধ্যমে একসঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় তারা। সেই জোটে পরবর্তীতে এনসিপি, এলডিপি ও এবি পার্টিও যুক্ত হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD