ইনসাফপূর্ণ বাংলাদেশ চেয়েছিলেন খালেদা জিয়া—ডা. শফিকুর রহমান Latest Update News of Bangladesh

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার




ইনসাফপূর্ণ বাংলাদেশ চেয়েছিলেন খালেদা জিয়া—ডা. শফিকুর রহমান

ইনসাফপূর্ণ বাংলাদেশ চেয়েছিলেন খালেদা জিয়া—ডা. শফিকুর রহমান




ডেস্ক রিপোর্ট ॥ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ইনসাফপূর্ণ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের আকাঙ্ক্ষা তার মধ্যেও ছিল। তিনি মানুষের অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে আজীবন সংগ্রাম করেছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘মিট আওয়ার লিডার’ প্রোগ্রামে বক্তব্য রাখতে গিয়ে জামায়াত আমির এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা মহান রবের দরবারে দোয়া করি, আল্লাহতায়ালা যেন বেগম খালেদা জিয়ার সব ভুলত্রুটি ক্ষমা করে দেন এবং তাকে জান্নাতের একজন মেহমান হিসেবে কবুল করেন।” একই সঙ্গে তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

অনুষ্ঠানে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে দ্রুত খুনিদের আইনের আওতায় আনার দাবি জানান। তিনি বলেন, এ ধরনের হত্যাকাণ্ড সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে বড় বাধা সৃষ্টি করছে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, জামায়াতে ইসলামী বিশ্বাস করে—আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভূমিকাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি তরুণ সমাজকে সচেতন, দায়িত্বশীল ও নৈতিকভাবে শক্তিশালী হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিভিন্ন বয়সী তরুণ ও কিশোররা অংশ নেন। আলোচনায় তরুণদের নেতৃত্ব, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন এবং ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা গুরুত্ব পায়।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা বলেন, দেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ সময়ের দাবি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD