২ দিন আটকে রেখে কিশোরীকে ধর্ষণের অভিযোগ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




২ দিন আটকে রেখে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

২ দিন আটকে রেখে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

২ দিন আটকে রেখে কিশোরীকে ধর্ষণের অভিযোগ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে গত ১৯ আগস্ট থেকে ২ দিন আটকে রেখে ১৭ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠে তার ক্লাস সহপাঠীর বিরুদ্ধে।

 

 

এ ব্যাপারে ঐ কিশোরীর মা জানায় আমার মেয়ে এস এস সি পাশ করে এ বছর। গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের চররাঘবরায় গ্রামের মেম্বার আমানউল্লাহ আমানের ছেলে মেহেদী হাসান মীরাজ আর আমার মেয়ে একসাথে পড়ত এতে মীরাজ আমার মেয়ে কে প্রেমের প্রস্তাব দিলে আমার মেয়ে তাতে রাজি হয় নাই। এতে করে গত ১৯ আগস্ট রাতে আমার মেয়ে ব্যক্তিগত কাজে ঘরের বাইরে বাহির হলে মীরাজ কৌশলে তাকে অপহরণ করে নিয়ে গিয়ে ২ দিন যাবৎ আটকিয়ে রাখে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করে।

 

 

পরে ২২ আগস্ট আমার মেয়ে কৌশলে পালিয়ে এসে আমায় জানানোর পরে তৎক্ষণাৎ আমরা থানায় গিয়ে ঘটনাটি অভিহিত করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করি।

 

 

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি আব্দুর রকিব জানান কিশোরী ধর্ষণ ঘটনায় আমরা থানায় মামলা গ্রহণ করি এবং ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর সদর হাসপাতালের গাইনী বিভাগে পাঠানো হয়। এ ঘটনার পর থেকে মীরাজ পলাতক আছে আমরা তাকে আটকের চেষ্টা করছি। অভিযুক্ত মীরাজের বাবা সংশ্লিষ্ট এলাকার মেম্বার আমানউল্লাহ বলেন, আমার ছেলে এ ঘটনার সঙ্গে জড়িত নয়। কৌশলে আমার ছেলেকে ফাঁসানো হয়েছে। তিনি আরোও বলেন আমার ছেলে যদি এ ধরনের অপরাধ করে থাকে তাহলে আমি তার উপযুক্ত শাস্তি চাই।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD