১৬ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্যানেল মেয়র নির্বাচন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




১৬ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্যানেল মেয়র নির্বাচন

১৬ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্যানেল মেয়র নির্বাচন




নিজস্ব প্রতিবেদক: বরিশাল সিটি কর্পোরেশন নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্বগ্রহনের প্রায় সাত মাস পরে আগামী ১৬ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্যানেল মেয়র নির্বাচন। গতকাল সোমবার বিকালে নির্বাচনের তারিখ ঘোষনা করা হয়।এদিকে প্যানেল মেয়র নির্বাচনের তারিখ ঘোষনা হলেও প্রার্থী হওয়া নিয়ে আগ্রহ নেই কাউন্সিলরদের। মাত্র দু’জন সম্ভাব্য প্রার্থীর নাম শোনা যাচ্ছে আলোচনায়।

এরা হলেন বিসিসি’র ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী নঈমুল হোসেন লিটু ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর এ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন। এদের মধ্যে গাজী নঈমুল হোসেন লিটু প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষনা করেছেন।

অপরদিকে প্যানেল মেয়র-৩ পদে একাধিক মহিলা কাউন্সিলের নাম শোনা যাচ্ছে। যার মধ্যে সংরক্ষিত ওয়ার্ড ৩ এর কাউন্সিলর কোহিনুর বেগম, সংরক্ষিত ওয়ার্ড ৪ এর কাউন্সিলর আয়শা তৌহিদ লুনা ও সংরক্ষিত ওয়ার্ড ৭ কাউন্সিলর সালমা আক্তার শিলা আলোচনায় রয়েছেন।

প্রার্থী হিসেবে আলোচনায় থাকা সাবেক প্যানেল মেয়র ও সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়শা তৌহিদ লুনা বলেন, আগামী বৃহস্পতিবার প্যানেল মেয়র পদে নির্বাচন হবে বলে শুনেছি। তবে কে কে প্রার্থীতা করছেন সে বিষয়টি আমার জানা নেই। এমনকি আমি নিজেও প্রার্থী হব কিনা সে বিষয়টি এখনো ভেবে দেখিনি। যদিও মেয়র মহোদয় বলছেন যেই হোক তাকে ভোটের মাধ্যমে হয়ে আসতে হবে।

উল্লেখ্য, গত বছর ৩০ জুলাই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। এর পর ২২ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয়ে মেয়র ও নব নির্বাচিত কাউন্সিলররা শপথ গ্রহন এবং ২৩ অক্টোবর তারা দায়িত্ব গ্রহন করেন।

নিয়ম অনুযায়ী দায়িত্ব গ্রহন এবং সিটি পরিষদের প্রথম সভার এক মাসের মধ্যে সিটি কর্পোরেশনে প্যানেল মেয়র নির্বাচন করতে হবে। কিন্তু একাধিক সভার পরে রহস্যজনক কারনে প্যানেল মেয়র নির্বাচন হয়নি। সবশেষ সম্প্রতি বিসিসি’র সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্যানেল মেয়র নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD