হত্যার হুমকি চ্যানেল নাইনের নারী সাংবাদিককে Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ছাড়া হরমুজ নিরাপত্তায় ইউরোপীয় জোট গঠনের উদ্যোগ নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা




হত্যার হুমকি চ্যানেল নাইনের নারী সাংবাদিককে

হত্যার হুমকি চ্যানেল নাইনের নারী সাংবাদিককে




অনলাইন ডেস্ক:
বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইনের এক্টিং জয়েন্ট নিউজ এডিটর ও নিউজ প্রেজেন্টার সাইদা যোহরা শাম্মীকে ক্রমাগত হত্যার হুমতি দিচ্ছে একদল দুর্বৃত্ত। শুধু তাকেই নয় তার স্বামী ও পরিবারের অন্য সদস্যদেরও হত্যার হুমকি দেয়া হচ্ছে।এ ঘটনায় গতকাল শুক্রবার (৮ ফেব্রুয়ারি) খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।সাইদা যোহরা শাম্মী জানান, কাজের সুবাদে তাকে ভোরে বাসা থেকে বের হতে হয়। কাজ শেষ করে বাসায় ফিরতে মাঝে মাঝে গভীর রাত হয়ে যায়। গত ৩১ জানুয়ারি রাতে অফিস থেকে বাসায় ফিরছিলাম। পথে খিলগাঁও তিলপাপাড়ায় রিক্সার গতিরোধ করে একদল দৃর্বৃত্ত। পরে আমাকে সাংবাদিকতা পেশা ছাড়তে হুমকি দেয় তারা। অন্যথায় আমাকে ও আমার স্বামীকে হত্যা এবং পরিবারের অন্য সদস্যদের ক্ষতি করার হুমকি দিয়ে চলে যায়। যাওয়ার সময় তারা আমার হাতে থাকা ডায়েরিটিও ছিনিয়ে নেয়।

 

 

এর আগেও এই সাংবাদিককে অজ্ঞাতনামা কয়েকজন বেশ কয়েকবার পোশাক-আশাক ও পেশা নিয়ে কটূক্তি করে। সে সময় হিজাব বা বোরখা না পড়ায় গালিগালাজও করে। এছাড়া ২০১০ ও ২০১৫ সালে তার বাসায় চুরির ঘটনা ঘটে। ২০১৪ সালে তার একটি মোবাইলও ছিনতাই হয়।

 

সাইদা যোহরা শাম্মী প্রায় ১৯ বছর ধরে সাংবাদিকতা পেশার সাথে জড়িত।তিনি বাংলাদেশ বেতারেরও একজন নিয়মিত নিউজ কাস্টার। এর বাইরেও তিনি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপিকা হিসেবে কাজ করে থাকেন। সেইসঙ্গে পত্রিকাসহ নানা মাধ্যমে নারী, শিশু ও মানবাধিকার নিয়ে লেখালেখির সঙ্গে জড়িত।অন্যায় অবিচারের বিরুদ্ধে নানা প্রতিবাদ সমাবেশেও অংশ নিয়ে থাকেন তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD