স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন নাসিমা Latest Update News of Bangladesh

বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রথম মন্ত্রিসভা বৈঠকে ১৮০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা সরকারের সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রথম ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা জামায়াত আমিরের মার্চ শেষে খুলবে কলেজ, প্রকাশ ছুটির তালিকা পাকিস্তানে ধারাবাহিক হামলায় নিহত ডজনের বেশি মানুষ দায়িত্বকাল শেষে অন্তর্বর্তী সরকারের পেজ কার্যক্রম সমাপ্ত দীর্ঘ বিরতির পর তারেকের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা নজরুল-রিজভী-আব্বাস সহ প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে যারা বিএনপি সরকারের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন বরিশাল বিভাগের ৫ এমপি প্রধানমন্ত্রীর সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা বিনিময়




স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন নাসিমা

স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন নাসিমা




স্টাফ রিপোর্টার:বরিশাল-৫ আসনে বিএনপি প্রার্থী মজিবর রহমান সরোয়ারের পক্ষে প্রচারণায় নেমেছেন তার স্ত্রী নাসিমা সরোয়ার। স্বামীর জন্য বরিশাল-৫ আসনের ভোটারদের কাছে ধানের শীষে ভোট চান তিনি।

মঙ্গলবার দিনভর নাসিমা সরোয়ার বৃষ্টি মাথায় নিয়ে বিএম কলেজ, নতুনবাজারসহ নগরীর বিভিন্ন এলাকায় স্বামীর পক্ষে গণসংযোগ করেন।

নাসিমা সরোয়ার বলেন, মজিবর রহমান সরোয়ার দলীয় কাজে ঢাকায় অবস্থান করছেন। এ কারণে তার পক্ষে প্রচারণায় নেমেছি আমি। মজিবর রহমান সরোয়ারে বাড়ির চারপাশে পুলিশ অহেতুক নেতাকর্মীদের হয়রানি করছে। প্রচার-প্রচারণায় বাধা দিচ্ছে। এই পুলিশ জনগণের পুলিশের মতো আচরণ করছে না। এই পুলিশ বাংলাদেশ পুলিশ নয়, পুলিশ লীগের মতো আচরণ করছে। বরিশালের জনগণ ধানের শীষ ভালোবাসে বলেই বিএনপিকে জয়ী করবে।এদিকে, বৃষ্টি উপেক্ষা করে দিনভর গণসংযোগ করেছেন বরিশাল-৫ (সদর-মহানগর) আসনে আওয়ামী লীগের প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম।

দুপুরে তিনি নবগ্রাম রোড এলাকায় গণসংযোগসহ প্রচারপত্র বিতরণ করেন। এ সময় তিনি বলেন, এই আসন থেকে মজিবর রহমান সরোয়ার চারবার এমপি নির্বাচিত হলেও বরিশালের উন্নয়ন করতে পারেননি। জনগণ বরিশাল সদর আসনের উন্নয়নের জন্য নতুন মুখ দেখতে চান। নৌকা প্রতীকে ভোট দিলে বরিশালের উন্নয়ন হবে

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD