স্থগিতাদেশ প্রত্যাহার, পূর্ণ দায়িত্বে ফিরলেন বিলকিস শিরীন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




স্থগিতাদেশ প্রত্যাহার, পূর্ণ দায়িত্বে ফিরলেন বিলকিস শিরীন

স্থগিতাদেশ প্রত্যাহার, পূর্ণ দায়িত্বে ফিরলেন বিলকিস শিরীন




ডেস্ক রিপোর্ট ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেত্রী অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীনের ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করেছে দল। শনিবার (২২ নভেম্বর) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের ১১ আগস্ট তার ওপর আরোপিত দলীয় সব পদ স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। ফলে তিনি আবারও বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।

দলীয় সূত্রে জানা যায়, সাংগঠনিক পরিস্থিতি বিবেচনায় রেখে তাকে পুনরায় দায়িত্বে ফিরিয়ে আনা হয়েছে। শিরীনকে সক্রিয় সাংগঠনিক ভূমিকায় ফেরানোর মাধ্যমে বরিশাল অঞ্চলে দলের সাংগঠনিক শক্তি আরও সক্রিয় হবে বলে আশা করা হচ্ছে।

তবে একই বিজ্ঞপ্তিতে বরিশাল অঞ্চলের আরও নয়জন নেতার স্থগিতাদেশ বহাল রয়েছে বলে উল্লেখ করা হয়। গত ৮ এপ্রিল সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পদ স্থগিত করা হয়—হিজলা উপজেলা বিএনপির সদস্যসচিব দেওয়ান মো. মনির হোসেন, বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজ আলম মিঠু, সহ-সভাপতি নুর হোসেন সুজন, সদস্য ইমরান খন্দকার, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান মাসুদ, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব কামরুল হাসান, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন এবং মহানগরের ৩০ নং ওয়ার্ড যুবদলের সদস্যসচিব মো. জাহিদ।

দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD