সুবাহ’র হাফ ডজন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সুবাহ’র হাফ ডজন

সুবাহ’র হাফ ডজন

সুবাহ’র হাফ ডজন




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল মুক্তির অপেক্ষায় থাকা রফিক শিকদারের ‘বসন্ত বিকেল’ ছবি দিয়ে বাংলা চলচ্চিত্রে নাম লিখিয়েছেন নায়িকা শাহ হুমায়রা সুবাহ। মাত্র এক বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে এখন পর্যন্ত কোনো ছবি মুক্তি না পেলেও এরইমধ্যে ছক্কা হাঁকালেন।

 

 

সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন নতুন দুটি ছবিতে। এ নিয়ে মোট ছয়টি ছবির নায়িকা এখন সুবাহ। করোনাকাল না হলে সংখ্যাটা আরো বাড়তো বলে জানালেন এ লাস্যময়ী।

 

 

সুবাহ জানান, আমি ভাবতেই পারিনি অল্প সময়ে এত ছবিতে কাজের সুযোগ পাব। করোনার আগেই তিনটি ছবির কাজ প্রায় শেষ হয়। করোনা না এলে আরো কাজ করতে পারতাম। ছবির সংখ্যাও বাড়তো।

 

 

গেল মাসে সুবাহ মান্নান গাজিপুরীর ‘মন বসেছে পড়ার টেবিলে’ ও জয় সরকারের ‘মতি বানু’ ছবিতে চুক্তিবদ্ধ হন। চুক্তি প্রসঙ্গে সুবাহ বলেন, ছবির গল্প পছন্দ হওয়ায় চুক্তি করে ফেলি। দুটো ছবির গল্পই চমৎকার। গ্রামবাংলার চিরায়ত রূপের খোঁজ পাবে দর্শক। আশা করি ভালো কিছু দর্শককে উপহার দিতে পারবো।

 

 

তার অন্য ছবিগুলো হলো, মোহাম্মদ আসলামের ‘বদলা’ ও ‘সমাধান’ এবং দেওয়ান নাজমুলের ‘তোরে কত ভালোবাসি’। ছবিগুলো পর্যায়ক্রমে মুক্তি পাবে বলে জানা গেছে।

 

 

প্রসঙ্গত, সুবাহ চলচ্চিত্রের পাশাপাশি মডেলিং ও নাটকেও কাজ করছেন। শীঘ্রই জাহিদ হাসানের বিপরীতে ‘ওল্ড ইজ গোল্ড’ নাটকের শুটিং করবেন তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD