বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

বিয়ের এক বছরের আগেই আলাদা তাহসান-রোজা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:03:27 pm, Saturday, 10 January 2026
  • 7 সংবাদটি দেখা হয়েছে

বিনোদন ডেস্ক ॥ সংগীত ও অভিনয় জগতে জনপ্রিয় নাম তাহসান খান আবারও আলোচনায়, তবে এবার নতুন কোনো কাজ নয়—ব্যক্তিগত জীবন নিয়ে। ২০২৫ সালের শুরুতে মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ের খবর দিয়ে ভক্তদের চমকে দিলেও কয়েক মাস না যেতেই তাদের দাম্পত্য সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়াতে থাকে।

সোশ্যাল মিডিয়ায় নানা জল্পনা-কল্পনার মধ্যেই অবশেষে নীরবতা ভাঙেন তাহসান খান। এক ক্ষুদে বার্তায় তিনি স্পষ্ট করেন, তিনি ও রোজা এখন আর একসঙ্গে থাকছেন না। তাহসান বলেন, “দীর্ঘদিন ধরেই আমরা আলাদা থাকছি।”

তিনি আরও জানান, ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলার ইচ্ছা তার ছিল না। তবে সাম্প্রতিক সময়ে তাদের বিবাহবার্ষিকী ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া খবর তাকে বিষয়টি পরিষ্কার করতে বাধ্য করেছে। তাহসানের ভাষায়, “অ্যানিভার্সারি নিয়ে অনেক ফেক নিউজ দেখলাম, তাই সত্যটা জানাতে হলো।”

রোজা ইসলাম তাহসানের জীবনের দ্বিতীয় স্ত্রী। মাত্র চার মাসের পরিচয়ের পর ২০২৫ সালের ৪ জানুয়ারি তাদের বিয়ে হয়। পেশাগতভাবে রোজা একজন প্রতিষ্ঠিত মেকআপ আর্টিস্ট। তিনি গত এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। বর্তমানে নিউইয়র্কে তার নিজস্ব মেকআপ স্টুডিও রয়েছে।

তাহসান খানের প্রথম বিয়ে হয়েছিল অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে। ২০০৬ সালের ৩ আগস্ট তাদের বিয়ে হয়। দীর্ঘ ১১ বছরের দাম্পত্য জীবনের পর ২০১৭ সালে তাদের বিচ্ছেদ ঘটে, যা সে সময় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

নতুন করে সংসার শুরু করেও আবার আলাদা থাকার খবর ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তবে তাহসান ও রোজা—দুজনেই আপাতত বিষয়টি নিয়ে বিস্তারিত কোনো মন্তব্য করছেন না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

বিয়ের এক বছরের আগেই আলাদা তাহসান-রোজা

প্রকাশের সময় : 08:03:27 pm, Saturday, 10 January 2026