সাবেক ডিসি ও ইউএনও’র কারাদণ্ড Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সাবেক ডিসি ও ইউএনও’র কারাদণ্ড

সাবেক ডিসি ও ইউএনও’র কারাদণ্ড




অনলাইন ডেস্কঃআদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক (ডিসি) আবুল কাসেম মো: মহিউদ্দিন ও আশাশুনির সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুষমা সুলতানাসহ তিনজনকে কারাদণ্ড দিয়েছেন আদালত।আশাশুনি আদালতের সিনিয়র সহকারী জজ সাবরিনা চৌধুরী মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। আসামিদের তিন মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে। আসামি আবুল কাসেম মো:মহিউদ্দিন বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয়ে যুগ্ম সচিব এবং সুষমা সুলতানা নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে কর্মকর্তা।দণ্ডিতদের আরেকজন হলেন আশাশুনি সদরের সহকারী ভূমি কর্মকর্তা কামাল হোসেন।জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা আবু সুফিয়ান জানান,২০১৭ সালের ২৬ জুলাই আদালত এক একর ৬৮ শতাংশ জমির ওপর নিষেধাজ্ঞা জারি করেন।

বাদী ননী বালা হালদারের আবেদনের পরিপ্রেক্ষিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।অথচ ডিসি ও ইউএনও পরস্পরের যোগসাজশে ওই জমিতে বিবাদীপক্ষকে যেতে সহায়তা করেন।এতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করা হয়।এ বিষয়ে একটি দীর্ঘ শুনানি শেষে সিনিয়র সহকারী জজ তিনজনকে তিন মাসের কারাদণ্ড দেন।তাদের আগামী এক মাসের মধ্যে সাতক্ষীরার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমপর্ণের নির্দেশ দেয়া হয়।এ আদেশ লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে বলেও জানিয়েছেন আদালত।সিভিল প্রসিডিউরের ৩৯ আদেশ ২(৩) রুল এর বিধানমতে দোষী সাব্যস্ত করে তাদের প্রত্যেককে তিন মাসের দেওয়ানি কারাদণ্ড দেয়া হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD