বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব মো. আসাদুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান এবং রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে হোম কোয়ারেন্টাইন সংশ্লিষ্ট বাড়িগুলোর সামনে প্রয়োজনীয় সতর্কতামূলক সাইনবোর্ড ঝুলানোর পদক্ষেপ গ্রহণ করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
বুধবার (১৮ মার্চ) রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিমকোর্টের আইনজীবী তানজিম আল ইসলাম এ নোটিশ পাঠান। দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। মরণঘাতী করোনাভাইরাসে বিশ্বব্যাপী প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। সারাবিশ্বে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮ হাজার। এরইমধ্যেই বিশ্বের অন্তত ১৬৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। ভাইরাসটিতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ লাখ ৯৮ হাজার ২২৯ জন।
Leave a Reply