সংঘাতের জন্য এই আন্দোলন করিনি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
রাজাপুরে শিক্ষিকার অপসারণের দাবিতে মানববন্ধন পুষ্টিকর খাবারে শিক্ষার্থীদের স্কুলমুখী করতে কাউখালীতে মিড-ডে মিল দূর্ব্যবস্থায় ভাঙা সেতু, কুয়াকাটার পর্যটক ও এলাকাবাসী আতঙ্কে গৌরনদীতে যাত্রীবাহী বাস খাদে, নিহত এক আহত তিন ঈদ বিরতির পর আবার প্রাণ ফিরছে শ্রেণিকক্ষে, মানতে হবে নতুন নির্দেশনা যুদ্ধের নতুন ধাপ: ইরানে স্থল অভিযানের প্রস্তুতি পেন্টাগনের ইসরায়েলে আবার ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি বিদ্রোহীরা গাবখান নদীতে গোসলের সময় ১৫ বছরের কিশোর নিখোঁজ ঈদ শেষে কর্মস্থলমুখী যাত্রীদের চাপ, রাজাপুরে বাড়তি ভাড়া নিয়ে ক্ষোভ অতিরিক্ত যাত্রী নিয়ে বরিশাল ছাড়ছে ঢাকাগামী লঞ্চ




সংঘাতের জন্য এই আন্দোলন করিনি

সংঘাতের জন্য এই আন্দোলন করিনি




রাঙ্গাবালী প্রতিনিধি: ‘১৯৭১ সালে এ দেশ স্বাধীন হয়েছিল, তবুও আমরা মুক্ত হতে পারিনি। ২০২৪ এসে সেই দেশকে সম্পূর্ণরূপে স্বাধীন করতে পেরেছি। এটাকে অনেকেই বলেছে দ্বিতীয় মুক্তিযুদ্ধ কিংবা স্বাধীনতা। ছাত্রদের মাধ্যমেই গণবিপ্লব হয়েছে। এর পেছন থেকে আমাদের গনঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর সবসময় এই আন্দোলনের মেকার হিসেবে কাজ করেছিল। আমরা একটি ফ্যাসিবাদ সরকারের পতন ঘটিয়েছি। ভবিষ্যতে যেন আর এরকম ফ্যাসিবাদ সরকার না আসে, আমরা সেটার জন্য কাজ করে যাবো।’

রোববার দুপুর ১২ টায় পটুয়াখালীর রাঙ্গাবালী প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রবিউল হাসান এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, ‘আমরা বিভিন্ন জায়গায় দেখছি ফ্যাসিবাদ সরকারের পতন হবার পর সংঘাত, সহিংসতা এবং সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি করেছে একটি মহল। এসব সংঘাত-সহিংসতা বন্ধ করুন। আমরা সংঘাতের জন্য এই আন্দোলন করিনি। আমরা এক স্বৈরাচারের পতন ঘটিয়েছি, অন্য কোন স্বৈরাচার এই বাংলাদেশের মাটিতে বসতে দিবো না। যদি কেউ সংঘাত সহিংসতায় জড়ায়, তাহলে আপনারা সবাই সেটার প্রতিরোধ গড়ে তুলবো। ঐক্যবদ্ধভাবে বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।’

এরআগে বৈষম্যবিহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে উপজেলার কোড়ালিয়া বাজার, মোল্লার বাজার, বাহেরচর বাজারসহ বিভিন্ন স্থানে সম্প্রীতি র‌্যালী ও শান্তি সভা করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন, ছাত্র অধিকার পরিষদের বরিশাল মহানগর সভাপতি আবু নাঈম, গণঅধিকার পরিষদের রাঙ্গাবালী উপজেলা আহ্বায়ক আমির হোসেন, সদস্য সচিব সৈয়দ রাসেল, গণঅধিকারের গলাচিপা উপজেলা আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব জাকির হোসেন ও ছাত্রঅধিকারের রাঙ্গাবালী আহ্বায়ক সজল প্রমুখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD