সংবাদ শিরোনাম:

মহিপুরে দুই হাজার টাকার জন্য চিকিৎসাকেন্দ্রে হামলা, আতঙ্ক রোগী ও কর্মীরা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:17:48 pm, Sunday, 22 February 2026
  • 72 সংবাদটি দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীর মহিপুরে একটি বেসরকারি হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে দুই হাজার টাকার লেনদেনকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার ভিডিও ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্থানীয় ছাত্রদলের এক নেতার নেতৃত্বে ১০-১২ জনের একটি দল হাসপাতালে প্রবেশ করে ভাঙচুর চালায়। এতে হাসপাতালের কাঁচ, আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়। আকস্মিক হামলায় চিকিৎসাধীন রোগী ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনায় আহত এক ছাত্রদল নেতা অভিযোগ করেন, ব্যবসায়িক লেনদেন নিয়ে বিরোধের জেরে কয়েকজন যুবক তার ওপর হামলা চালায়। পরে তিনি চিকিৎসার জন্য হাসপাতালে গেলে সেখানে আবার হামলার শিকার হন এবং হামলাকারীরা হাসপাতালেও ভাঙচুর চালায়।

অভিযুক্ত পক্ষ দাবি করেছে, এটি মূলত ভুল বোঝাবুঝির ঘটনা। তাদের বক্তব্য অনুযায়ী, প্রতিপক্ষ আগে মারধর করায় উত্তেজনা তৈরি হয় এবং পরে হাসপাতালে গিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে কিছু ক্ষয়ক্ষতি ঘটে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় রোগী ও কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং চিকিৎসা কার্যক্রম ব্যাহত হয়। তারা দ্রুত বিচার দাবি করেছেন।

রাজনৈতিক নেতারা বলেছেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া হলেও এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মহিপুরে দুই হাজার টাকার জন্য চিকিৎসাকেন্দ্রে হামলা, আতঙ্ক রোগী ও কর্মীরা

প্রকাশের সময় : 07:17:48 pm, Sunday, 22 February 2026