শেবাচিম হাসপাতালে মৃত রোগীর স্বজনদের হামলায় পুলিশ আহত Latest Update News of Bangladesh

রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নিরঙ্কুশ জয়ের পর রাষ্ট্রপতি পদে আলোচনায় আছেন যারা দেশের ১৩তম প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হচ্ছে সোমবার তারেক প্রধানমন্ত্রী হলে আলোচনায় আপত্তি নেই জয়ের নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বীর বাসায় ফুল নিয়ে মাসুদ সাঈদী ভোটের বিরোধকে কেন্দ্র করে কাঁঠালিয়ায় সংঘর্ষ, আহত দুই নারী জাতীয় ঐক্যের ডাক দিলেন তারেক রহমান কুয়াকাটার পর্যটনে নির্বাচন প্রভাব ফেলেছে ভালোবাসা দিবসে ইরান ইস্যু, ট্রাম্পের নির্দেশ পেলেই শুরু হতে পারে বড় অভিযান মঙ্গলবারের মধ্যে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ! বিএনপি পেল সর্বাধিক আসন, নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ




শেবাচিম হাসপাতালে মৃত রোগীর স্বজনদের হামলায় পুলিশ আহত

শেবাচিম হাসপাতালে মৃত রোগীর স্বজনদের হামলায় পুলিশ আহত




নিজস্ব প্রতিবেদক:বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের জরুরী বিভাগে মৃত রোগীর স্বজনদের হামলায় পুলিশের একজন এসআইসহ ৪ জন আহত হয়েছেন। গতকাল (১০ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।হাসপাতালের ব্রাদার শাহাদত হোসেন জানান, বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের কাংশি গ্রামের বাসিন্দা ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবু আনছারের (৪৮) মাথায় গাছের ডাল ভেঙে পড়লে তিনি গুরুতর আহত হন।

আশঙ্কাজনক অবস্থায় তাকে শেবাচিম হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক আবু আনছারকে মৃত ঘোষণা করেন। এরপর নিহতের পরিবারের সদস্যরা দ্রুত লাশ নিয়ে ওই স্থান ত্যাগ করতে চাইলে তাদের বাঁধা দেন এসআই নাজমুল।এ নিয়ে নিহতের স্বজনরা পুলিশের সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হন। একপর্যায়ে তারা এসআই নাজমুলের উপর হামলায় চালায়। নাজমুলকে রক্ষা করতে গেলে অন্যান্যদের উপর হামলা চালায় তারা।ঘটনাস্থল পরিদর্শনকারী কোতয়ালী মডেল থানার এসআই ফজলুল হক জানান, লাশ নিয়ে কিছুটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। পরে বিষয়টি সমাধান করে দেওয়া হয়েছে।

 

জরুরি বিভাগের চিকিৎসক ডা. আমিরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় মৃত্যু হওয়ায় লাশের ময়নাতদন্তের প্রয়োজন হয়। এ বিষয়টি মৃতের স্বজনরা কোনোভাবেই বুঝতে চাচ্ছিল না। একপর্যায়ে তারা হামলা চালিয়ে এসআইসহ ৪ জন আহত করে। তারপরও মানবিক দিক বিবেচনা করে পুলিশ কমিশনার মোশারেফ হোসেনের নির্দেশে লাশসহ হামলাকারীদের ছেড়ে দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD