রাতভর বোমাতঙ্কে ক্যাম্পাস,অভিযানে মিলল বেগুন Latest Update News of Bangladesh

বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রথম মন্ত্রিসভা বৈঠকে ১৮০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা সরকারের সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রথম ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা জামায়াত আমিরের মার্চ শেষে খুলবে কলেজ, প্রকাশ ছুটির তালিকা পাকিস্তানে ধারাবাহিক হামলায় নিহত ডজনের বেশি মানুষ দায়িত্বকাল শেষে অন্তর্বর্তী সরকারের পেজ কার্যক্রম সমাপ্ত দীর্ঘ বিরতির পর তারেকের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা নজরুল-রিজভী-আব্বাস সহ প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে যারা বিএনপি সরকারের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন বরিশাল বিভাগের ৫ এমপি প্রধানমন্ত্রীর সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা বিনিময়




রাতভর বোমাতঙ্কে ক্যাম্পাস,অভিযানে মিলল বেগুন

রাতভর বোমাতঙ্কে ক্যাম্পাস,অভিযানে মিলল বেগুন




অনলাইন ডেস্ক:চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চ‌বি) আইন অনুষদ ভবনের সামনে বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বোমা সদৃশ্য টেপ মুড়ানো এক‌টি বস্তু দেখা যায়। কালো টেপে মোড়ানো চ্যাপ্টাকৃতির বস্তুটি দেখতে অনেকটা বোমার মতো। আর এতেই ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ঘিরে রাখা হয় আশপাশ। ব্যস্ততা বেড়ে যায় পুলিশের।শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বোম্ব ডিস‌পোজাল ইউনিটের ৫ সদস্য ক্যাম্পাসে আসেন। বেলা ১১টার তাদের অভিযান শেষে টেপ মুড়ানো একটি বেগুন পাওয়া যায়।এ বিষয়ে হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, আইন অনুষ‌দে কেউ বোমা ফে‌লে গেছে এমন খব‌রে সিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট তা নিষ্ক্রিয় করে। ত‌বে টেপ খোলার পর তার ভেত‌রে বেগুন পাওয়া যায়। কেউ আতঙ্ক সৃষ্টির জন্য এমন কাজ করেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD