রাজনৈতিক দর্শন সাংঘর্ষিক, এনসিপি ছাড়ার ঘোষণা ২২ নেতার Latest Update News of Bangladesh

বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রথম মন্ত্রিসভা বৈঠকে ১৮০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা সরকারের সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রথম ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা জামায়াত আমিরের মার্চ শেষে খুলবে কলেজ, প্রকাশ ছুটির তালিকা পাকিস্তানে ধারাবাহিক হামলায় নিহত ডজনের বেশি মানুষ দায়িত্বকাল শেষে অন্তর্বর্তী সরকারের পেজ কার্যক্রম সমাপ্ত দীর্ঘ বিরতির পর তারেকের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা নজরুল-রিজভী-আব্বাস সহ প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে যারা বিএনপি সরকারের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন বরিশাল বিভাগের ৫ এমপি প্রধানমন্ত্রীর সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা বিনিময়




রাজনৈতিক দর্শন সাংঘর্ষিক, এনসিপি ছাড়ার ঘোষণা ২২ নেতার

রাজনৈতিক দর্শন সাংঘর্ষিক, এনসিপি ছাড়ার ঘোষণা ২২ নেতার




ডেস্ক রিপোর্ট ॥ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ রাজনৈতিক অসামঞ্জস্যতার অভিযোগ তুলে বাগেরহাট সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক আলী হুসাইনসহ ১২ জন নেতা একযোগে পদত্যাগ করেছেন। রোববার (১১ জানুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই পদত্যাগের ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আলী হুসাইন বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে জাতীয় নাগরিক পার্টির যাত্রা শুরু হয়েছিল। সেই আদর্শ ও অঙ্গীকারের সঙ্গে বর্তমান রাজনৈতিক সমীকরণে বড় ধরনের অসামঞ্জস্য দেখা যাচ্ছে।

তিনি বলেন, আমি ২০২৫ সালের ৩ জুন থেকে বাগেরহাট সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছি। কিন্তু সময়ের ব্যবধানে স্পষ্ট হয়েছে, আমার ব্যক্তি দর্শন এবং এনসিপির বর্তমান রাজনৈতিক দর্শনের মধ্যে মৌলিক বিরোধ রয়েছে। এই সাংঘর্ষিক অবস্থানের কারণে দলটির সঙ্গে আমার আর পথচলা সম্ভব নয়।

পদত্যাগকারী অন্যান্য নেতারা হলেন—যুগ্ম সমন্বয়ক কাজী মাহফুজুর রহমান, আশিকুর রহমান সুমন, শেখ রাসেল, শেখ মিজানুর রহমান, মো. হাসান শেখ, মো. শহিদুল ইসলাম, শেখ জাহিদুল ইসলাম, শেখ নাবিল হোসেন, মো. জনি, মুনিয়া আক্তার জেনি ও মো. রাতুল আহসান।

তারা জানান, দলটির জন্মলগ্নে যে গণতান্ত্রিক ও নাগরিক রাজনীতির স্বপ্ন দেখানো হয়েছিল, বাস্তবতায় তা প্রতিফলিত হচ্ছে না। তাই সম্মিলিতভাবে তারা দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

সংবাদ সম্মেলনে নেতারা আরও বলেন, তারা রাজনীতি থেকে সরে যাচ্ছেন না, তবে ভবিষ্যতে কোন রাজনৈতিক প্ল্যাটফর্মে কাজ করবেন সে বিষয়ে এখনই কিছু জানাতে চান না।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD