রাজনৈতিক ঐকমত্যে নতুন মাত্রা এনসিপির, জুলাই সনদে স্বাক্ষর Latest Update News of Bangladesh

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ত্রয়োদশ সংসদে বিরোধী নেতৃত্বে শফিকুর ও তাহের, গেজেট প্রকাশ পাক হামলার পাল্টা জবাব আফগানের, ১৪ সেনা নিহত হরমুজ রক্ষায় আন্তর্জাতিক জোট চান ট্রাম্প ঝালকাঠিতে গাড়ি দুর্ঘটনায় আহত নৌ কর্মকর্তা দম্পতি, শিশু নিহত নেতৃত্ব হারিয়েও পাল্টা আঘাতে ইরানের কৌশল বদল, বিপাকে যুক্তরাষ্ট্র বরিশাল সিটি নগর প্রশাসক হলেন বিলকিস জাহান শিরিন জেলা আইনশৃঙ্খলা কমিটিতে ধর্মীয় প্রতিনিধিদের রাখার ঘোষণা প্রধানমন্ত্রীর আজ থেকে পুনরায় শুরু হলো গণতন্ত্র : প্রধানমন্ত্রী ত্রয়োদশ সংসদের স্পিকার ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ ত্রয়োদশ সংসদে ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল




রাজনৈতিক ঐকমত্যে নতুন মাত্রা এনসিপির, জুলাই সনদে স্বাক্ষর

রাজনৈতিক ঐকমত্যে নতুন মাত্রা এনসিপির, জুলাই সনদে স্বাক্ষর




ডেস্ক রিপোর্ট ॥ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করার পর দলটির শীর্ষ নেতৃত্ব প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় যান।

প্রতিনিধিদলে আরও ছিলেন সারোয়ার তুষার, মনিরা শারমিন, জাবেদ রাসিন ও জহিরুল ইসলাম মুসা। সাক্ষাৎকালে জুলাই জাতীয় সনদের তাৎপর্য, রাজনৈতিক সংস্কার এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

রাজনৈতিক সূত্রগুলো বলছে, দেশের চলমান পরিবর্তন প্রক্রিয়ায় জাতীয় সনদকে একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে দেখা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে জাতীয় ঐকমত্য গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ২৫টি রাজনৈতিক দলের নেতারা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন। পরবর্তীতে বিভিন্ন দল ধাপে ধাপে এতে যুক্ত হচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD