যৌতুকের দাবিতে ঘুমন্ত স্ত্রীকে যৌন নির্যাতন, স্বামী... Latest Update News of Bangladesh

বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




যৌতুকের দাবিতে ঘুমন্ত স্ত্রীকে যৌন নির্যাতন, স্বামী…

যৌতুকের দাবিতে ঘুমন্ত স্ত্রীকে যৌন নির্যাতন, স্বামী…

যৌতুকের দাবিতে ঘুমন্ত স্ত্রীকে যৌন নির্যাতন, স্বামী...




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ কুমিল্লার মুরাদনগর উপজেলার ভূবনঘরে যৌতুকের দাবি পূরণ করতে না পেরে স্বামীর হাতে এক গৃহবধূ নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, ওই গৃহবধূকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে যৌন নির্যাতন করা হয়েছে।

 

 

এ ঘটনায় বুধবার রাতে স্ত্রীর অভিযোগের ভিত্তিতে স্বামী শাকিবকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত শাকিব ভূবনঘর গ্রামের আবুল হোসেনের ছেলে।

 

 

অভিযোগ সূত্রে জানা যায়, আট বছর আগে ভূবনঘর গ্রামের আবুল হোসেনের ছেলে শাকিবের (২৭) সঙ্গে নির্যাতনের শিকার ওই নারীর (২৪) বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে নির্যাতন করতে শাকিব।

 

এ অবস্থায় ভুক্তভোগীর বাবার কাছ থেকে কয়েক দফায় প্রায় ৫ লাখ ১০ হাজার টাকা এনে দেওয়া হয়। কিন্তু কিছুদিন না যেতেই ফের যৌতুকের দাবিতে চলে নির্যাতন। গত মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ওই নারী জানিয়ে দেন তার বাবার পক্ষে আর টাকা দেওয়া সম্ভব না। এ কথা শুনে শাকিব তার স্ত্রীকে এলোপাতাড়ি মারধর করে এবং ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে স্টিলের বস্তু দিয়ে যৌন নির্যাতন করে। এ সময় তার চিৎকারে আশ-পাশের মানুষ ছুটে এলে শাকিব পালিয়ে যায়। পরে গৃহবধূ তার বাবার বাড়ির লোকজনকে মোবাইল ফোনে ঘটনাটি জানান। খবর পেয়ে তার মা এসে দ্রুত তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরে ওই দিন রাতেই উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপালে ভর্তি করান তিনি।

 

 

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, ‘নির্যাতনের শিকার ওই গৃহবধূর অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে শাকিবকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD