মাটির নিচ থেকে বিপুল পরিমান সরকারি ওষুধ উদ্ধার Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:১২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মাটির নিচ থেকে বিপুল পরিমান সরকারি ওষুধ উদ্ধার

মাটির নিচ থেকে বিপুল পরিমান সরকারি ওষুধ উদ্ধার

মাটির নিচ থেকে বিপুল পরিমান সরকারি ওষুধ উদ্ধার




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ লালমনিরহাটে এবার মাটির নিচ থেকে বিপুল পরিমান সরকারি ওষুধ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় শহরের স্টোরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ব্যবসায়ী শরাফত আলীর বাড়ি থেকে এই উদ্ধার করা হয় এই ওষুধ। এর আগে তার মালিকানাধীন ‘টাউন ফার্মেসি’ থেকে সরকারি ওষুধসহ তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

 

 

পুলিশ জানায়, গত ২৫ জুন গ্রেপ্তারকৃত শরাফত আলীর স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশের একটি দল স্টোরপাড়া এলাকায় মঙ্গলবার তার বাড়িতে অভিযান চালায়। বাড়ির পিছনে টয়লেট ও উঠানের মাটি খুরে সাত ধরণের ওষুধ উদ্ধার হয়।

 

 

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত ওসি মাহফুজ আলম জানান, সরকারি ওষুধ চুরি সিন্ডিকেটের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

 

 

প্রসঙ্গত, গত ২৩ জুন শহরের ড্রাইভারপাড়া এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে ২৫ প্রকারের সরকারি ওষুধ ও ১৭৫টি ডিজিটাল ওজন পরিমাপক মেশিনসহ আব্দুর রাজ্জাক রেজা ও তার স্ত্রী নিলুফা ইয়াসমিনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ওই দুইজন ও রেজার ভাই এবং আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার মাহবুব আলম, কালীগঞ্জের জাকারিয়া এবং লালমনিরহাট সিভিল সার্জন অফিসের স্টোরকিপার মোয়াজ্জেম হোসেনের নাম উল্লেখ করে পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করে। এরপর আব্দুর রাজ্জাক রেজার তথ্যের ভিত্তিতে গত ২৫ জুন শহরের টাউন ফার্মেসিতে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমান ওষুধসহ ব্যবসায়ী শরাফত আলীকে গ্রেপ্তার করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD