মঠবাড়িয়ায় স্ত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে, স্বামী গ্রেফতার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মঠবাড়িয়ায় স্ত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে, স্বামী গ্রেফতার

মঠবাড়িয়ায় স্ত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে, স্বামী গ্রেফতার




মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : সাবেক স্ত্রীর ছবি ও আপত্তিকর লেখা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে পিরোজপুরেরর মঠবাড়িয়ায় আব্দুল কাইয়ুম (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার রাতে বরিশাল র‌্যাব-৮ এর একটি দল কাইয়ুমকে তার নিজ বড়ি থেকে আটক করে মঠবাড়িয়া থানায় সোপর্দ করে। এ ঘটনায় ওই সাবেক স্ত্রী বৃষ্টির বাবা পলাশ শেখ শিমুলের থানায় দায়ের করা মামলায় গ্রেফতারকৃত কাইয়ুমকে আজ মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত কাইয়ুম উপজেলার বুড়িরচর গ্রামের মৃত: মতিউর রহমান বেপারীর ছেলে।

পারিবারিক সূত্র ও মামলার এজাহার থেকে জানা গেছে, প্রায় ৫ বছর আগে পারিবারিক প্রস্তাবের মাধ্যেমে পার্শবর্তী বাঘেরহাট জেলার কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকার পলাশ শেখ শিমুলের মেয়ে বৃস্টির (১৯) সাথে উপজেলার বুড়িরচর গ্রামের মৃত: মতিউর রহমান বেপারীর ছেলে কাউয়ুমের বিয়ে হয় সেখানে তাদের ৩ বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। তাদের স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহের জেরে গত ৪ সেপ্টেম্বর ১৮’ তাদের বিবাহ বিচ্ছেদ হয়। আর এতে ক্ষিপ্ত হয়ে সাবেক স্বামী কাইয়ুম তার সাবেক স্ত্রীর ছবি ও আপত্তিকর লেখা ফেসবুকে ছড়িয়ে দেয়। এ নিয়ে ভুক্তভোগী সাবেক স্ত্রী বৃষ্টির বাবা পলাশ শেখ শিমুল একটি ডিজিটাল নিরাপত্তা আইনে মঠবাড়িয়া থানায় কাযুমকে প্রধান ও অজ্ঞাত আরও ৩ জনকে আসামী করে মামলা করেন।

মঠবাড়িয়া থানার মামলার তদন্তকারী কর্মকর্ত উপ-পরিদর্শক সিদ্দিকুর রহমান বলেন, বিয়ের পর থেকে তাদের সংসারে বিবাদ লেগেই থাকত। তাদের স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহের কারনেই প্রায় ১বছর আগে স্বামী-স্ত্রীর উভয়ের সম্মতিতে তালাক হয়। পরে সাবেক স্বামী মুঠোফোনে সাবেক স্ত্রীকে বিরক্ত করতেন। সাবেক স্ত্রীর ছবি ও আপত্তিকর লেখা ছড়িয়ে দেয়। গ্রেফতারকৃত কাইয়ুমের মুঠোফোন জব্দ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD