মঠবাড়িয়ায় ইসলাম বিদ্বেষী ফেসবুক পোস্ট, আইসিটি মামলা Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ছাড়া হরমুজ নিরাপত্তায় ইউরোপীয় জোট গঠনের উদ্যোগ নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা




মঠবাড়িয়ায় ইসলাম বিদ্বেষী ফেসবুক পোস্ট, আইসিটি মামলা

মঠবাড়িয়ায় ইসলাম বিদ্বেষী ফেসবুক পোস্ট, আইসিটি মামলা




মাসুদ রানা : পিরোজপুরের মঠবাড়িয়ায় এক যুবক তার নিজের ফেসবুক আইডিতে ইসলাম সম্পর্কে কটূক্তি ও আপত্তিকর ছবি সংবলিত স্ট্যাটাস পোস্ট দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই যুবক দক্ষিণ বড়মাছুয়া গ্রামের দীপক মিত্র।বৃহস্পতিবার রাতে স্থানীয় দক্ষিণ বড়মাছুয়া গ্রামের বাসিন্দা মনিরুল ইসলাম বাদী হয়ে ওই ফেসবুক আইডি ব্যবহারকারী অভিযুক্ত যুবক দিপক মিত্রকে আসামি করে ডিজিটাল আইন-২০১৯ এর ২৮/২ ধারায় থানায় মামলাটি দায়ের করেন।

এর আগে ওই স্ট্যাটাস দেখে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা বিক্ষুদ্ধ হয়ে ওই দিন আসর নামাজবাদ উপজেলার বড় মাছুয়া বাজার জামে মসজিদ থেকে ও শুক্রবার জুমার নামাজবাদ বেতমোড় ইউনিয়নের পাঁচটি মসজিদের মুসল্লিরা ইসলাম নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ চলাকালীন সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে আইনের আওতায় এনে শাস্তির আশ্বাস দিলে বিক্ষোভকারীরা শান্ত হয়।

মামলায় উল্লেখ করা হয়েছে, মঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়া ইউনিয়নের দক্ষিণ বড় মাছুয়া গ্রামের মৃত ধীরেন্দ্র নাথ মিত্রর ছেলে দীপক মিত্র নামের এক যুবক গত মঙ্গলবার তার ফেসবুক আইডিতে ‘ভুল করেছে আল্লায়, শুধরে দিচ্ছে মোল্লায়। আল্লাহ যদি সর্ব শক্তিমান হতো, ইসলাম যদি সত্যি হতো, তাহলে মুসলিম বাচ্চারা খৎনাসহ জন্মগ্রহণ করতো’- এমন আপত্তিকর ফটোকমেন্ট পোস্ট দেয়। এতে সমস্ত মুসলিম জাতিকে ইসলাম ধর্মের অনুভূতি ও মূল্যবোধে আঘাত করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই যুবককে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD