ভোলায় স্বাধীনতা দিবস উপলক্ষে দেয়ালিকা উৎসব Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় স্বাধীনতা দিবস উপলক্ষে দেয়ালিকা উৎসব

ভোলায় স্বাধীনতা দিবস উপলক্ষে দেয়ালিকা উৎসব




ইমতিয়াজুর রহমান।।মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দ্বীপ জেলা ভোলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ ভোলা সরকারি কলেজে দেয়ালিকা উৎসব, আলোচনা সভা ও নানা কর্মসূচির আয়োজন করা হয়।আজ ২৬ মার্চ মঙ্গলবার সকাল ১১ টায় ভোলা সরকারি কলেজে বকুলতলা প্রাঙ্গণে এ প্রর্দশনী অনুষ্ঠিত হয়। এতে অত্র কলেজের প্রায় ১৫ টি বিভাগ অংশগ্রহন করেন। তার মধ্যে ইতিহাস বিভাগ ও প্রানীবিদ্যা বিভাগের দেয়ালিকাটি দর্শকের নজর কারে। দেয়ালিকার পাশাপাশি ছাত্রীদের ভলিবল,ছাত্রদের সাঁতার প্রতিযোগিতা ও শিক্ষকদের ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে ভোলা সরকারি কলেজ এর সাহিত্য, সাংস্কৃতিক কমিটির আহবায়ক মেহবুবা আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভোলা সরকারি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মোঃ গোলাম জাকারিয়া। বিশেষ অতিথি ছিলেন ভোলা সরকারি কলেজ এর প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর পারভীন আখতার, ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ এর প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গীর, ভোলা সরকারি কলেজ এর শিক্ষক পরিষদ এর সম্পাদক মোঃ জামাল হোসেন, ভোলা থিয়েটারের সম্পাদক অতনু করঞ্জাই।এ সময় আরো উপস্থিত ছিলেন ভোলা সরকারি কলেজ এর বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষিকা, ও ছাত্রছাত্রী বৃন্দ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন আমাদের সবচেয়ে গৌরবোজ্জ্বল ঘটনা হলো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র এই মুক্তিযুদ্ধের ফসল । আজ স্বাধীনতার ৪৯ তম বছর পেরিয়ে গেছে। দেয়ালিকার মাধ্যমে ফুটে উঠেছে মুক্তিযুদ্ধের চেতনা। আমরা চাই আজকের এই দিনটির মত প্রতিবছর দেয়ালিকা প্রদর্শনীর ধারাবাহিকতা বজায় থাকে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD