ভোলায় আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হওয়ার ২ দিন পর বৃদ্ধের মৃত্যু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হওয়ার ২ দিন পর বৃদ্ধের মৃত্যু

ভোলায় আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হওয়ার ২ দিন পর বৃদ্ধের মৃত্যু




ভোলা প্রতিনিধি॥ ভোলায় করোনা সন্দেহে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হওয়ার ২ দিন পর এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) জেলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধের মৃত্যু হয়। তবে তিনি করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।চিকিৎসকরা বলছে, ওই বৃদ্ধের ডায়াবেটিকস ও শ্বাসকষ্ট ছিলো। শনিবার হঠাৎ করেই শ্বাসকষ্টে হয়ে তার মৃত্যু হয়। তবে ২ দিন আগে তার নমুনা পাঠানো হলেও রিপোর্ট এখনো আসেনি।

জেলা সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী রাইজিংবিডিকে জানান, গত ২৩ এপ্রিল ওই বৃদ্ধকে করোনা করোনা সন্দেহে আইসোলেশনে রাখার পর নমুনা রিপোর্ট সংগ্রহ করে পাঠানো হয়েছে কিন্তু তার রিপোর্ট এখনো আসেনি। তাই বলা যায় করনো তার মৃত্যু হয়নি।ভোলা সদর হাসপাতালের আরএমও ডা. তৈয়বুর রহমান জানান, শুক্রবার রাত থেকে তার শ্বাষকষ্ট শুরু হয় এবং শনিবার সকালে মারা যায়। করোনা নিয়ে তার মৃত্যু হয়েছে তা বলা যাবে না।

এদিকে জেলায় করোন সন্দেহে নতুন ৩ জনসহ ২৪ দিনে ২৫৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। যারমধ্যে শনিবার আরো ৩টি রিপোর্টসহ ২২৬টি রিপোর্ট নেগেটিভ এসছে। বাকি রিপোর্ট অপেক্ষমান। জেলায় করোনা সনাক্ত হয়েছে দুই জনের। এছাড়াও জেলায় সর্বমোট ১১৯৭ জনকে কোয়ারেন্টিন করা হয়েছে। বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন ৫০৮ জন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD